এক্সপ্লোর

Paschim Medinipur Election Result 2026: দিলীপ ঘোষের ম্যাজিক, মানস ভুঁইয়া-রাজীব বন্দ্যোপাধ্যায় কুপোকাত, পশ্চিম মেদিনীপুরেও গেরুয়া ঝড়

Paschim Medinipur all constituencies Results 2026: পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। ভোট পড়েছে রেকর্ড ৯২.১৯ শতাংশ।

মেদিনীপুর: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দু'দফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন। ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সকলে অপেক্ষা করে ছিলেন ৪ মে-র জন্য। আজ, সোমবার মাহেন্দ্রক্ষণ। আজ ভোটগণনা। আজই নির্ধারিত হয়ে যাবে বাংলার (West Bengal Election Counting) মসনদ থাকছে কাদের হাতে। সেই সঙ্গে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন জেলাভিত্তিক ফলাফল নিয়েও। ঠিক যেমন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)। গত বিধানসভা ভোটে যে জেলায় তৃণমূল কংগ্রেসকে বেশ চাপে ফেলেছিল বিজেপি। যদিও সব মিলিয়ে জেলায় দেখা গিয়েছিল সবুজ ঝড়। মোট ১৫ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৩টি। বিজেপি পায় ২টি আসন। এবার ঠিক উল্টো ফল হল। বিজেপি পেল ১৩টি আসন। ২টি আসন পেল তৃণমূল কংগ্রেস।

এক ঝলকে পশ্চিম মেদিনীপুরের ভোটপর্ব

পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। ভোট পড়েছে রেকর্ড ৯২.১৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে খড়্গপুর কেন্দ্রে। ৯৫.০২ শতাংশ।

পশ্চিম মেদিনীপুরে মোট আসন - ১৫টি (চন্দ্রকোণা, দাঁতন, দাসপুর, ডেবরা, ঘাটাল, গড়বেতা, কেশিয়ারি, কেশপুর, খড়্গপুর, খড়্গপুর সদর, মেদিনীপুর, নারায়ণগড়, পিংলা, সবং ও শালবনি)

গত বিধানসভা নির্বাচনের (২০২১) ফল - পশ্চিম মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়েছিল বিজেপি। তবু, জেলায় উড়েছিল সবুজ আবির। জেলার মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৩টি আসন, ২টি আসন পেয়েছিল বিজেপি। দাঁতনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়ারি কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের পরেশ মুর্মু, খড়্গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ্ময় চট্টোপাধ্যায়, নারায়ণগড় কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের সূর্যকান্ত আট্টা, সবংয়ে জিতেছিলেন তৃণমূলের মানস ভুঁইয়া। পিংলা কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের অজিত মাইতি। খড়্গপুরে তৃণমূলের দীনেন রায়, ডেবরায় তৃণমূলের হুমায়ুন কবীর, দাসপুরে তৃণমূলের মমতা ভুঁইয়া, ঘাটালে বিজেপির শীতল কাপাট, চন্দ্রকোনায় তৃণমূলের অরূপ ধারা, গড়বেতায় তৃণমূলের উত্তরা হাজরা, শালবনিতে তৃণমূলের শ্রীকান্ত মাহাতা, কেশপুরে তৃণমূলের শিউলি সাহা ও মেদিনীপুরে তৃণমূলের জুন মাল্য জেতেন।

এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রার্থীসংখ্যা ও তারকা প্রার্থী - 

চন্দ্রকোণা - মোট প্রার্থী ১১ (নজরে - সুকান্ত দোলুই - TMC, সুকান্ত দোলুই - BJP)

দাঁতন - মোট প্রার্থী ৭ (নজরে - মানিক মাইতি - TMC, অজিত কুমার জানা - BJP)

দাসপুর - মোট প্রার্থী ১২ (নজরে - আশিস হুদাইত - TMC, তপন কুমার দত্ত - BJP)

ডেবরা - মোট প্রার্থী ১৪ (নজরে - রাজীব বন্দ্যোপাধ্যায় - TMC, শুভাসিস ওম - BJP)

ঘাটাল - মোট প্রার্থী ১১ (নজরে - শ্যামলী সর্দার - TMC, শীতল কাপাট - BJP)

গড়বেতা - মোট প্রার্থী ৯ (নজরে - উত্তরা সিংহ হাজরা - TMC, প্রদীপ লোঢা - BJP)

কেশিয়ারি - মোট প্রার্থী ১৩ (নজরে - রামজীবন মাণ্ডি - TMC, ভাদ্র হেমব্রম - BJP)

কেশপুর - মোট প্রার্থী ১১ (নজরে - শিউলি সাহা - TMC, শুভেন্দু সামন্ত - BJP)

খড়্গপুর - মোট প্রার্থী ১৪ (নজরে - দীনেন রায় - TMC, তপন ভুঁইয়া - BJP)

খড়্গপুর সদর - মোট প্রার্থী ১৩ (নজরে - প্রদীপ সরকার - TMC, দিলীপ ঘোষ - BJP)

মেদিনীপুর - মোট প্রার্থী ১৪ (নজরে - সুজয় হাজরা - TMC, শঙ্কর কুমার গুছাইত - BJP)

নারায়ণগড় - মোট প্রার্থী ১৫ (নজরে - প্রতিভা মাইতি - TMC, গিরি রামপ্রসাদ - BJP)

পিংলা - মোট প্রার্থী ১১ (নজরে - অজিত মাইতি - TMC, স্বাগতা মান্না - BJP)

সবং - মোট প্রার্থী ১১ (নজরে - মানস ভুঁইয়া - TMC, অমল কুমার পাণ্ডা - BJP)

শালবনি - মোট প্রার্থী ১৩ (নজরে - শ্রীকান্ত মাহাতা - TMC, বিমান মাহাতা - BJP)

২০২৬ সালের ফল -

কেন্দ্র প্রার্থী দল ফলাফল
চন্দ্রকোনা সুকান্ত দোলুই বিজেপি ৩৩,৪৮১ ভোটে জয়
দাঁতন অজিত কুমার জানা বিজেপি ১০,৩৭৬ ভোটে জয়
দাসপুর তপন কুমার দত্ত বিজেপি ৩২,১৩৪ ভোটে জয়
ডেবরা শুভাসিস ওম বিজেপি ২৮,৮০১ ভোটে জয়
ঘাটাল শীতল কাপাট বিজেপি ৩৭,৬৫৭ ভোটে জয়
গড়বেতা প্রদীপ লোঢা বিজেপি ২৬,২২৫ ভোটে জয়
কেশিয়ারি ভাদ্র হেমব্রম বিজেপি ১৫,৮৮৭ ভোটে জয়
কেশপুর শিউলি সাহা তৃণমূল কংগ্রেস ৫০,১০৫ ভোটে জয়
খড়্গপুর দীনেন রায় তৃণমূল কংগ্রেস ২,৮৭২ ভোটে জয়
খড়্গপুর সদর দিলীপ ঘোষ বিজেপি ৩০,৫০৬ ভোটে জয়
মেদিনীপুর শঙ্কর কুমার গুছাইত বিজেপি ৩৮,৭৪৭ ভোটে জয়
নারায়ণগড় গিরি রমাপ্রসাদ বিজেপি ২০,৩৬৭ ভোটে জয়
পিংলা স্বাগতা মান্না বিজেপি ১৮,৪৮০ ভোটে জয়
সবং অমল কুমার পাণ্ডা বিজেপি ১১,১৩৬ ভোটে জয়
শালবনি বিমান মাহাতা বিজেপি ১৫,২৪৩ ভোটে জয়

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget