এক্সপ্লোর

Mamata Banerjee: BJP এলে কী কী কেড়ে নেবে ? 'বসন্তের কোকিল' বলে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Election: ''সব শয়তান একসাথে জুটেছে।'' ''বিজেপিকে ভোট দেবেন না, ওরা দুই দিন পর বসন্তের কোকিলের মত উড়ে যাবে। তখন আপনাদের কী হবে?'' বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বারাসাত: বঙ্গ ভোট প্রায় দোরগোড়ায়। হাতে আর মাত্র কয়েকদিন। একের পর এক জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সভা করেন বারাসাতে। আর এই সভা থেকে বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে কী কী কেড়ে নেবে মানুষের থেকে সে কথাও জানান তিনি।

বারাসাতের সভা থেকে বিজেপিকে ফের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, '' সব শয়তান একসাথে জুটেছে। যারা মানুষের ভোট কাটে, দাঙ্গা করে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে। সেই শয়তানগুলো সব এক জায়গায় জুটে হয়ে গেছে হ্যাংলা, দখল করতে হবে বাংলা।'' '' সারা বছর দেখা নেই, ঝড় হলে দেখা নেই, বন্যা হলে দেখা নেই, হাসপাতালে দেখা নেই, লোক মারা গেলে দেখা নেই, কোনও কিছুতেই দেখা নেই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মত। কুহুকুহু করে ডাকে। সোনার বাংলা গড়বে, আর বাংলায় কথা বললে মারবে।'' ''বিজেপির পার্টির মত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি।'' 

SIR-এ নাম বাদ যাওয়া নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ''৬০ লক্ষ হিন্দুদের নাম বাদ গেছে। আর ৩০ লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গেছে। বাগদা, বসিরহাট, দেগঙ্গা, হাবড়া, গাইঘাটা দেখে আসুন, ঢেলে নাম বাদ। অনুপ্রবেশকারী সব তাই না? তোমার একমাত্র ভারতীয়, আর আমরা বাংলায় কথা বলি বলে আমরা বাংলার মানুষ আমরা দেশের নাগরিক নই। তোমাদের কাছে আমায় সকাল-সন্ধে প্রমাণ করতে হবে লাইন দিয়ে, যে আমি বাংলার, আমার বাংলায় নাগরিকত্ব আছে কিনা?''

বিজেপির বিরুদ্ধে এই সব অভিযোগ এনে, বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' বিজেপিকে ভোট দেবেন না, ওরা দুই দিন পর বসন্তের কোকিলের মত উড়ে যাবে। তখন আপনাদের কী হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র কেড়ে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই।''

তিনি আরও বলেন, '' এরা ৩৬৫ দিন থাকে না। বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না। শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে, দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোট নয়।''

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget