এক্সপ্লোর

WB Poll Counting : CC ক্যামেরা ছাড়া ঘরে ভোররাতে ঢুকেছে ব্যালট বক্স ! কী হচ্ছে সেখানে? বড় অভিযোগ তৃণমূলের

ভোর প্রায় চারটে নাগাদ আটটি ব্যালট বক্স স্ট্রংরুমে ঢোকানো হয়েছে। শুধু তাই নয়, যে ঘরে ওই ব্যালট বক্সগুলি রাখা হয়েছে সেখানে কোনও সিসি ক্যামেরা নেই বলেও দাবি করেছে শাসকদল।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ভোররাতে ফের উত্তেজনা ছড়াল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে সরব হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ আটটি ব্যালট বক্স স্ট্রংরুমে ঢোকানো হয়েছে। শুধু তাই নয়, যে ঘরে ওই ব্যালট বক্সগুলি রাখা হয়েছে সেখানে কোনও সিসি ক্যামেরা নেই বলেও দাবি করেছে শাসকদল।

এই ঘটনাকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাদের একাংশ। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নজরদারি ছাড়াই ব্যালট বক্স সংরক্ষণ করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। কমিশনের কাছে গোটা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে স্ট্রংরুম-রাজনীতি। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনকে ঘিরে বাড়ছে চাপানউতোর। বৃহস্পতিবার রাতের উত্তেজনার পর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে রাতারাতি বাড়ানো হয়েছে নিরাপত্তা। আগে যেখানে শুধুমাত্র ব্যারিকেড ছিল, সেখানে এখন মোতায়েন করা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তা বলয় ও লৌহপ্রাচীর।

মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল বিধানসভা নির্বাচন। কিন্তু ভোট গণনার মাত্র তিন দিন আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হয়, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকে না জানিয়েই ব্যালট বাক্স খোলার চেষ্টা করছে। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। পরে বিজেপি প্রার্থীরাও ঘটনাস্থলে পৌঁছন। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ ও স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

স্ট্রংরুমে নজরদারি বাড়াল প্রশাসন

পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে রাতারাতি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্ট্রংরুম চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। শুক্রবার সকাল থেকেই রাজনৈতিক নেতাদের আনাগোনা শুরু হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সকাল সোয়া ৯টা নাগাদ সেখানে পৌঁছন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। পরে সাড়ে ১০টা নাগাদ পৌঁছন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। স্ট্রংরুমের ভিতরে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। ভোট গণনার আগে স্ট্রংরুম ঘিরে এই বাড়তি সতর্কতা ও রাজনৈতিক চাপানউতোরে নতুন করে চড়ছে উত্তেজনার পারদ।

আরও পড়ুন :  স্ট্রং রুমের ভিতর থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী 

                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Advertisement

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget