এক্সপ্লোর

Suvendu On Violence : '২১ সালে ১২ হাজার মামলা'! আর কী ঘটেছে ? ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

West Bengal Violence : ''ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মীসমর্থকদের বলব, শান্তি রাখুন।'' ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর।

কলকাতা : মিটে গিয়েছে ভোট পর্ব, প্রকাশিত হয়ে গেছে ভোটের ফলাফলও। বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মত সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস কি থেমেছে? কোনও হিংসা ছাড়া যে ভাবে দুই দফার ভোট পর্ব শেষ হয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ফলাফলের পরের দিনগুলোতে। একের পর এক হিংসার খবর প্রকাশ্যে আসছে। এই অবস্থায় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের ও বাংলার মানুষদের জন্য প্রতিহিংসা ও সন্ত্রাস নিয়ে বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী।               

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী বলেন, ''ওরা যা করেছে আপনারা করবেন না।  গোটা রাজ্যের বিজেপি কর্মীসমর্থকদের বলব, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছেন। আমরা এমন কাজ করব ১০০ বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব।''             

আরও পড়ুন - বিজেপির মন্ত্রিসভায় কারা কারা থাকবেন ? সম্ভাব্য মন্ত্রিদের তালিকা প্রকাশ্যে

জয়ের পর প্রথমবার  CEO দফতরে এসে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। এখান থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি বলেন, ''২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ৪ দিন দায়িত্বে ছিলাম না, নির্বাচন কমিশন ছিল। কিন্তু আজ বিজেপির রাজ্য সভাপতিও বলেছেন, আর আমিও বলেছি, ২০২১ সালে ১২ হাজার মামলা হয়েছিল আর ৫৭ জন মারা গিয়েছিলো। কিন্তু এবার কতগুলো FIR হয়েছে? আমি ডিজিপি-কে জিজ্ঞাসা করেছি, ৫০ টাও FIR হয়নি।'' ''আবারো বলছি শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে টাকা নেওয়া হতো, যেখানে মদ, গাঁজা ও নারী নির্যাতন করা হতো। সাজাহানরা যেখানে পিঠা বানাতো। সেদিকে কেউ তাকাবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। আইন মেনে চোর, ডাকাত, খুনিদের শান্তি দেওয়া হবে।''          

আরও পড়ুন - ভোট মিটতেই শুরু হুমকি ও তোলাবাজি ! এই ৪ কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ

শুভেন্দু অধিকারী আরও জানান, ''ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করা হবে। শান্তি ও বিকাশের লক্ষ্যে কাজ করবে বিজেপি। ৫০-৬০টি অভিযোগ এসেছে, ১৬১টি FIR করছে সিবিআই। দয়াকরে তৃণমূলের সঙ্গে বিজেপিকে তুলনা করবেন না। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ পরিষ্কার করব আমরা।''


সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget