এক্সপ্লোর

West Bengal Next CM: হবে না ভোটাভুটি! তাহলে কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী?

CM of West Bengal: ৯ তারিখ, ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির কাছে খুব প্রিয় এই দিনেই নতুন শপথ নিতে চলেছে সরকার

কলকাতা: বিজেপির বিশাল জয়, ধস নামল তৃণমূলের ভোটে! বিপুল ভোটে জয়ী হয়ে, সরকার গঠনের পথে বিজেপি। তবে গেরুয়া শিবিরের (BJP) জয়ের পর থেকেই প্রশ্ন উঠছে, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? বিশেষজ্ঞরা বলছেন, এবার যে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করেছে, তার কারণ মুখ নয়, দল। তৃণমূলের বিকল্প হিসেবে, বিজেপিকেই বেছে নিয়েছেন বাংলার মানুষ। রায় দিয়েছেন গেরুয়া শিবিরের পক্ষে। কিন্তু এই জয়ের পর থেকেই ঘুরছে বিভিন্ন নাম! কেন নেবের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব? আর আজ, সেই বার্তা দিয়েই রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)।

পরিশোধিত নেতা কে? জানাতে আসছেন অমিত শাহ

সূত্র বলছে, বিজেপির দলীয় পরিশোধিত নেতা নির্বাচন ও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মূলত এই ২টি কাজের গুরুদায়িত্ব নিয়েই রাজ্যে আসছেন অমিত শাহ। এখানেই শেষ নয়, গতকালই সমস্ত জয়ী বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা এসে পৌঁছতে। আজকের মধ্যেই সমস্ত বিধায়কদের কলকাতায় চলে আসার কথা। আজই আসছেন মোহন চরণ মাঝি ও। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ৯ তারিখে শপথ নেবে নতুন সরকার। ৯ তারিখ, ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির কাছে খুব প্রিয় এই দিনেই নতুন শপথ নিতে চলেছে সরকার। আজ রাতে, সমস্ত বিধায়ক ও অমিত শাহ কলকাতায় এসে যাওয়ার পরে, হতে পারে একটি বৈঠক। পরিশোধিত নেতা নির্বাচনের বৈঠক। আজই ঠিক হয়ে যাবে, বিজেপির পরিশোধিত নেতা কে হচ্ছেন। আগামীকাল সকালেই তা জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোটাভুটি নয়, কোন পদ্ধতিতে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন?

কিন্তু কে হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? নিয়ম অনুযায়ী, পরিশোধিত নেতা বিধায়কদের নিয়ে একটি মিটিং করবেন। এরপরে সবার মতামত নিয়ে, পরিশোধিত নেতা রাজ্যপালের কাছে গিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান। এক্ষেত্রেও সেটা হবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ভোটাভুটি করে নির্বাচিত হবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই যাঁদের যাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেছেন, বলেছেন। সেই সিদ্ধান্তের কথা পর্যবেক্ষক যিনি আসছেন, তিনি বিধায়কদের জানাবেন। পাশাপাশি অনুরোধ রাখা হবে, ভোটাভুটি নয়, ঐক্যমতের ভিত্তিতেই বেছে নেওয়া হোক বাংলার মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, সেই নির্বাচিত নেতাই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যাবেন। ৭ মে অর্থাৎ আগামীকালই শেষ হচ্ছে সরকারের মেয়াদ। রাজ্যপাল যদি চান, তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীকে কেয়ার-টেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলতে পারেন।

আরও পড়ুন: Shib Shankar Paul: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget