এক্সপ্লোর

Bollywood Upcoming Films: যে ১০ দক্ষিণী ছবি বলিউডে হিন্দি রিমেক হওয়ার অপেক্ষায়

সামনেই বলিউডে একাধিক ছবি মুক্তি পাবে। যা তৈরি হচ্ছে দক্ষিণী ছবির গল্প থেকেই। এক ঝলকে দক্ষিণী ছবি থেকে তৈরি হতে চলা বলিউড ছবির রিমেকের একটি তালিকা দেখে নেওয়া যাক।

মুম্বই: নাচ, গান, গল্প, রহস্য, রোমাঞ্চ এবং আরও নানা কিছুর কারণে বলিউড (Bollywood) ছবির জনপ্রিয়তা নজরকাড়া। সারা বিশ্বে বলিউড ছবির জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। বহু ক্ষেত্রেই দক্ষিণী ছবি থেকে রিমেক তৈরি হয় বলিউড ছবি। দীর্ঘ বহু বছর ধরে বহু হিট দক্ষিণী ছবি রিমেক হয়েছে বলিউডে। আর তা ফের জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। 'কবীর সিং', 'ভুলভুলাইয়া', 'হেরা ফেরি' এবং আরও অনেক ছবি তৈরি হয়েছে দক্ষিণী ছবি থেকে। সামনেই বলিউডে একাধিক ছবি মুক্তি পাবে। যা তৈরি হচ্ছে দক্ষিণী ছবির গল্প থেকেই। এক ঝলকে দক্ষিণী ছবি থেকে তৈরি হতে চলা বলিউড ছবির রিমেকের একটি তালিকা দেখে নেওয়া যাক।

যে ১০ বলিউড ছবি তৈরি হতে চলেছে দক্ষিণী ছবি থেকে-

১. 'ভোলা'- পরিচালক ধর্মেন্দ্র শর্মা বর্তমানে কাজ করছেন তাঁর আগামী ছবি 'ভোলা' শ্যুটিংয়ের। ছবিটি তৈরি হচ্ছে তামিল অ্যাকশন থ্রিলার 'কাঠি' থেকে। 'ভোলা' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগনকে। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।

২. 'সুরারাই পোত্রু'র রিমেক- চলতি বছরই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি 'সুরারাই পোত্রু'। এই তামিল ব্লকবাস্টার ছবি ইতিমধ্যেই জাতীয় পুরস্কারও পেয়েছে। দক্ষিণী তারকা সুরিয়া এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, বলিউড তারকা অক্ষয় কুমার এই ছবির রিমেকে অভিনয় করতে পারেন বলে। এখনও পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা করা হয়নি এই ছবির।

৩. অপরিচিত- বলিউড সুপারস্টার রণবীর সিংহ বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'অপরিচিত'-এর। জানা গিয়েছে, এই ছবিটি জনপ্রিয় দক্ষিণী ছবি 'আন্নিয়ন'-এর রিমেক। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রণবীর সিংহের চরিত্রটি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের উপর ভিত্তি করে। দক্ষিণী ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিক্রম।

৪. শেহজাদা- দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র রিমেক তৈরি হচ্ছে বলিউডে। বলিউড ছবিটির নাম এখনও পর্যন্ত ঠিক হয়েছে 'শেহজাদা'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন - Raju Srivastava: প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্মৃতিচারণায় আবেগপ্রবণ অর্চনা পূরণ সিংহ

৫. মিলি- ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক তৈরি হচ্ছে বলিউডে। হিন্দি ছবিটির নাম এখনও পর্যন্ত ঠিক হয়েছে 'মিলি'। শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

৬. দৃশ্যম টু- বেশ কিছু বছর আগে বলিউডে মুক্তি পায় 'দৃশ্যম'। অজয় দেবগন, তব্বু, রজত কপূর অভিনীত এই ছবি দারুণ জনপ্রিয়তা পায়। এবার সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। 'দৃশ্যম টু' ছবিটি তৈরি হচ্ছে দক্ষিণী ছবি থেকে। সিক্যুয়েলে আগের মতোই থাকছেন অজয় দেবগন, তব্বু, রজত কপূর। তবে, নবতম সংযোজন অক্ষয় খন্না।

৭. সেলফি- মালায়লম কমেডি ড্রামা 'ড্রাইভিং লাইসেন্স' থেকে তৈরি হচ্ছে বলিউড ছবি 'সেলফি'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, ইমরান হাসমিকে। রাজ মেহতা পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২৩-এ। জানা গিয়েছে এমনটাই।

৮. গুমরাহ- তামিল ছবি 'থড়ম'-এর রিমেক 'গুমরাহ'-তে দেখা যাবে আদিত্য রয় কপূর এবং ম্রুণাল ঠাকুরকে। এই ছবিতে ডবল রোলে দেখা যাবে আদিত্য রয় কপূরকে।

৯. দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন- জনপ্রিয় মালায়লম ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন'-এর রিমেক তৈরি হচ্ছে বলিউডে।

১০. সানকি- তামিল মার্ডার মিস্ট্রি 'ধুরুভাঙ্গাল পাঠিনাড়ু'র রিমেক তৈরি হচ্ছে বলিউডে। ছবির নাম 'সানকি'। মুখ্য চরিত্রে দেখা যেতে পারে বরুণ ধবন, পরিণীতি চোপড়াকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget