এক্সপ্লোর

Raju Srivastava: প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্মৃতিচারণায় আবেগপ্রবণ অর্চনা পূরণ সিংহ

Bollywood Celebrity Updates: শুধু অনুরাগীরাই নন, রাজু শ্রীবাস্তবের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না, তাঁর সহকর্মীরাও। সম্প্রতি অর্চনা পূরণ সিংহ স্মৃতিচারণা করেন রাজুকে নিয়ে।

মুম্বই: কিছুদিন আগেই মারা গিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন রাজু। তাঁর জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে ভর্তি করার পর থেকে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মাঝে তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। জ্ঞান ফেরে। স্ত্রীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হল না। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজু শ্রীবাস্তব। তাঁর প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তবে, শুধু অনুরাগীরাই নন, রাজু শ্রীবাস্তবের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না, তাঁর সহকর্মীরাও। সম্প্রতি অর্চনা পূরণ সিংহ (Archana Puran Singh) স্মৃতিচারণা করেন রাজুকে নিয়ে।

রাজু শ্রীবাস্তবকে নিয়ে অর্চনা পূরণ সিংহের স্মৃতিচারণা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্চনা পূরণ সিংহ বলেন, 'আমি ওর (রাজু শ্রীবাস্তব) সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি। আর ওর সঙ্গে কাজ করে এটা অনুভব করেছি যে, ও শুধুই একজন কমেডিয়ান ছিলেন না। রাজু শ্রীবাস্তব একজন দুর্দান্ত অভিনেতাও ছিলেন। কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে তিনি বেশি জনপ্রিয়তা পান। আমার মনে হয়, ওর অভিনয় দক্ষতা ছিল অসাধারণ। আর কমেডিতে ছিল ওর অসাধারণ পারদর্শীতা। ও যে এত তাড়াতাড়ি চলে গেল, এটাই মন ভেঙে দিয়েছে।'

আরও পড়ুন - Bigg Boss 16: 'বিগ বস ১৬'তে কোন প্রতিযোগী কতটাকা পারিশ্রমিক পান?

কিছুদিন আগেই একটি কমেডি রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু শ্রীবাস্তব। যেখানে বিচারকের আসনে ছিলেন অর্চনা পূরণ সিংহ। কমেডির প্রতি ভালোবাসার কথা সেখানে বলেছিলেন রাজু। অর্চনা বলেন, 'ওর (রাজু শ্রীবাস্তব) হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র একটা সপ্তাহ আগেই দেখা হয়েছিল। 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন'-এ 'সরপঞ্চ'-এর আসনে বসেছিল। প্রত্যেক প্রতিযোগীর পারফরম্যান্স খুঁটিয়ে দেখেছিল। সেখানেই ও বলেছিল, 'আমি এই মঞ্চেই থাকতে চাই। আমি আমার সমস্ত আনন্দ এই মঞ্চেই খুঁজে পাই।' ও আমায় আরও বলেছিল যে, ও মনে করে যে ও কমেডির জন্যই জন্মেছে। পৃথিবী থেকে যেদিন ও চলে যাবে, সেদিনও যেন মানুষ হাসতে থাকে। ওর কমেডির মাধ্যমে বিশ্বের সমস্ত মানুষকে হাঁসাতে চেয়েছিল। তাই আজ আমি ওর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওকে সম্মান জানাচ্ছি, ওর স্মৃতিচারণা করছি চোখের জলে নয়, ওর কমেডির দ্বারা হাসির মাধ্যমে। যেটা রাজু শ্রীবাস্তব পাওয়ার যোগ্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget