এক্সপ্লোর

সোনুর কাছে আছে এই মূল্যবান ৫ জিনিস, দাম শুনলে তাক লেগে যাবে!

জীবনে কিছু পেতে গেলে, পরিশ্রমের বিকল্প নেই। এই ফর্মুলাতেই বরাবর বিশ্বাসী সোনু। তাই হয়ত তাঁর সম্পত্তির পরিমাণ তাক লাগিয়ে দেওয়ার মতোই। সোনুর ঝুলিতে আছে এমনকিছু, যা সত্যিই ঈর্ষনীয়।

মুম্বই: দেশের হাজার-হাজার পরিযায়ী শ্রমিকের কাছে তিনি এখন মসীহা। তাঁদের ঘরে ফেরানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না সোনু। তাঁর মতো করে চাটার্ড প্লেনে চাপিয়ে পরিযায়ীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেননি কোনও অভিনেতা। নিজের প্রচেষ্টায় তিনি এত কিছু কীভাবে করছেন? বিস্মিত অনেকেই।

জীবনে কিছু পেতে গেলে, পরিশ্রমের বিকল্প নেই। এই ফর্মুলাতেই বরাবর বিশ্বাসী সোনু। তাই হয়ত তাঁর সম্পত্তির পরিমাণ তাক লাগিয়ে দেওয়ার মতোই। সোনুর ঝুলিতে আছে এমনকিছু, যা সত্যিই ঈর্ষনীয়। সূত্র বলছে, সোনু ইন্ডাস্ট্রির হায়েস্ট-পেইড তারকাদের অন্যতম। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩০ কোটির আশেপাশে।  কঠোর পরিশ্রম করে এই টাকা রোজগার করেছেন তিনি। তাঁর কাছে এমন ৫টি দামি জিনিস আছে, যা নিয়ে ইন্ডাস্ট্রিতে রীতিমতো চর্চা চলে।

১. পোর্শে পানামেরা গাড়ি। যার দাম দেড় থেকে আড়াই কোটির মধ্যে। একটি হাই প্রোফাইল ইভেন্টে  সোনু এই গাড়িটি নিয়ে পৌঁছে সকলকে তাক লাগিয়ে দেন।

২. সোনুর নিজের একটি প্রোডাকশন হাউস আছে। যার নাম 'শক্তি সাগর'। ২০১৬ সালে এই প্রোডাকশন হাউস খুলতে সোনুর খরচ করেন ১.৭ কোটি টাকার মতো।

৩. মোগায় সোনুর একটি আলিশান বাড়ি আছে। যা নতুন করে সাজাতে সোনু নাকি নয়-নয় করেও খরচ করেছেন ২০ কোটি টাকার মতো।

৪. তাছাড়াও আন্ধেরিতে আছে সোনুর চার বেডরুমের একটি ফ্ল্যাট। যার দাম ২০ কোটি টাকার মতো। কিছুদিন আগে সোনু এক সাক্ষাৎকারে বলেন, তাঁর এই ফ্ল্যাটটি খুব পছন্দের। কেরিয়ারে সুদিন আসার আগে থেকেই এই জায়গাটি তাঁর পছন্দের। কাছেই বন্ধুবান্ধব, বাচ্চাদের স্কুল, জিম, বাজার-দোকান, সবকিছু।

৫. শুধু পোর্শে নয়, সোনুর গ্যারাজে আছে একটি মার্সিডিজ কোম্পানির গাড়িও, যার দাম ৬৬.৭ লাখ টাকার মতো। এ গাড়িটিই সবথেকে বেশি ব্যবহার করে থাকেন তিনি।

এছাড়াও জুহুতে সোনুর একটি হোটেল আছে। যেটিকে সম্প্রতি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করতে দিয়েছেন অভিনেতা।

সেরা শিরোনাম

C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু

ভিডিও

Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda
Biswanath Chakraborty:
BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget