এক্সপ্লোর

Bollywood Updates: জুটি বাঁধছেন আমির-রণবীর? কোন পরিচালকের ছবিতে দেখা যাবে?

যদিও এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে, এবার শোনা যাচ্ছে জনপ্রিয় পরিচালকের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা (Ranbir Kapoor And Aamir Khan)।

মুম্বই: সম্প্রতি বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন আমির খান (Aamir Khan) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। এর আগে 'পিকে' ছবির শেষ দৃশ্যে দুই তারকাকে একসঙ্গে দেখা দিয়েছিল। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে, 'পিকে' ছবির সিক্যুয়েলে দেখা যেতে পারে রণবীর কপূরকে। যদিও এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে, এবার শোনা যাচ্ছে জনপ্রিয় পরিচালকের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা।

এক ছবিতে রণবীর কপূর ও আমির খান?

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিচালক অনুরাগী বসুর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কপূর ও আমির খানকে। যদিও দুই তারকা এবং পরিচালকের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি এই সম্পর্কে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে খবর, অনুরাগ বসু রণবীর কপূর ও আমির খানকে একসঙ্গে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন। হতে পারে, ছবিটি প্রযোজনা করবেন আমির খান। একেবারে প্রথম স্তরে রয়েছে এই ছবির পরিকল্পনা। 

আরও পড়ুন - Tollywood Gosip: সম্পর্ক আরও গভীরে? তথাগতর 'দেওয়াল' জুড়ে নানা রঙে বিবৃতি

প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে দুটি ছবি করেছেন পরিচালক অনুরাগ বসু। 'বরফি' এবং 'জগ্গা জাসুস' ছবি দুটিই দর্শকদের অত্যন্ত পছন্দের। এবং বক্স অফিসেই সাফল্য পেয়েছে। তবে, আমির খানের সঙ্গে এখনও পর্যন্ত কাজ করেননি পরিচালক। হতে পারে এই ছবি দিয়েই প্রথমবার তাঁরা একসঙ্গে কাজ করবেন।

অন্যদিকে, রণবীর কপূরের একাধিক ছবি শীঘ্রই মুক্তি পাবে। 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা' এবং আরও বেশ কিছু ছবি মুক্তি পাবে সামনে। এছাড়া, আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিটি বেশ কয়েকবার মুক্তির দিন বদলের পর অবশেষে আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget