এক্সপ্লোর

Laal Singh Chaddha: কবে মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'র নতুন গান? জানিয়ে দিলেন আমির খান

Laal Singh Chaddha New Song: আসতে চলেছে 'লাল সিং চাড্ডা'র নতুন গান। কবে মুক্তি পাবে সেই গান? জানিয়ে দিলেন স্বয়ং আমির খান।

মুম্বই: বলিউড অভিনেতা আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'কে (Laal Singh Chaddha) কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই আরও বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীরা। নেট দুনিয়ায় তার প্রভাব চোখে পড়ছে। নেটিজেনরা নানা সময়ে 'লাল সিং চাড্ডা'কে কেন্দ্র করে নানা পোস্ট করছেন। চলতি বছর আইপিএলের ফাইনালের দিন প্রকাশ্যে আসে এই ছবির ট্রেলার। তারপর মুক্তি পেয়েছে ছবির একটি গানও। যা মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।  আসতে চলেছে 'লাল সিং চাড্ডা'র নতুন গান (Laal Singh Chaddha New Song)। কবে মুক্তি পাবে সেই গান? জানিয়ে দিলেন স্বয়ং আমির খান।

'লাল সিং চাড্ডা'র নতুন গান-

আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা'। আমির খানের এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যকেও দেখা যাবে এই ছবিতে। আমির খানের ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে নতুন গান প্রসঙ্গে ঘোষণা করা হয়েছে। নতুন গানের নাম 'তুর কলেয়াঁ'। জানা গিয়েছে, এই গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ। আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানান হয়েছে যে, ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা' ছবির নতুন গান 'তুর কলেয়াঁ'। স্বাভাবিকভাবেই বহু প্রতীক্ষিত ছবির এই গানের অপেক্ষায় নেটিজেনরা। এর আগে মুক্তি পায় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। নেট দুনিয়ায় সেই গান ব্যাপক হিট হয়। রেডিও শো থেকে একাধিক গানের চ্যানেলের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নেয় সেই গান। 

আরও পড়ুন - Sara Khan: আলি মার্চেন্টের সঙ্গে বিচ্ছেদের পর সারার জীবনে নতুন প্রেম, কে সে?

প্রসঙ্গত, আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তি একাধিক সময়ে পিছিয়ে গিয়েছে। চলতি বছরের একেবারে শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পিছিয়ে যায়। করোনা পরিস্থিতি ছাড়াও কারণ হিসেবে জানা যায়, ছবির কাজ সঠিক সময়ে শেষ করতে না পারার কারণেই এই ছবির মুক্তি পিছিয়েছে। অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক হতে চলেছে 'লাল সিং চাড্ডা'। প্রায় ৫ বছর পর পর্দায় ফিরতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget