এক্সপ্লোর

Abdu Rozik: বাগদান সারলেন আবদু রোজিক, কাকে বিয়ে করছেন বিগ বস খ্যাত বামন তারকা ?

Abdu Rozik Engagement: বিগত ২৪ এপ্রিল আরব আমীরশাহীর শারজাতে বাগদান সেরে ফেলেছেন আবদু রোজিক। সেই বাগদানের ছবি গতকাল শেয়ার করেছেন এই তারকা আর তা নিয়েই নেটপাড়া উত্তাল।

Abdu Rozik Engagement: বিগ বস ১৬ খ্যাত তারকা গায়ক আবদু রোজিক তাঁর অনুরাগীদের এক দারুণ খবর দিলেন। গতকালই তিনি জানিয়েছিলেন যে আগামী ৭ জুলাই বিয়ে করতে চলেছেন তিনি। এবার বিয়ের খবর ঘোষণার পরেই তড়িঘড়ি বাগদানের শুভকাজও সেরে নিলেন আবদু রোজিক। শুক্রবার নিজের বাগদান অনুষ্ঠানের ছবির (Abdu Rozik Engagement) ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি আর তা দেখে রীতিমত চোখ ছানাবড়া নেটিজেনদের। নেটপাড়ায় ঝড় তুলেছে এই কম উচ্চতার গায়কের ভিডিয়ো।

গতকাল একটি ভিডিয়ো শেয়ার করে আবদু রোজিক জানিয়েছিলেন যে প্রেমে পড়েছেন তিনি। জীবনের সবথেকে কাছের মানুষটিকে, ভালবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন তিনি। তাঁর সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধবেন আবদু রোজিক (Abdu Rozik Engagement)। অনুরাগীদের উদ্দেশে বাগদানের আংটিও দেখান বিগ বস খ্যাত তারকা। আর তারপরেই ইনস্টাগ্রামে শেয়ার করেন বাগদানের ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে আবদু রোজিকের হাতে হার্ট আকৃতির একটা আংটি যা তিনি পরিয়ে দিচ্ছেন তাঁর হবু স্ত্রীকে। কালো কোট-প্যান্টে সেজে উঠেছেন আবদু আর তাঁর স্ত্রীর পরনে সাদা উজ্জ্বল বোরখা হিজাব। ছবি দেখেই বোঝা যায় উচ্চতায় আবদু রোজিকের স্ত্রী অনেকটাই লম্বা এবং তাঁর গায়ের রং বেশ ফর্সা।

এই ছবি শেয়ার করে আবদু রোজিক (Abdu Rozik Engagement) ইনস্টাগ্রামে লেখেন, 'আলহামদুলিল্লাহ। ২৪.০৪.২০২৪, চিরন্তনের পথে যাত্রা শুরু হল।' এ থেকে স্পষ্ট বোঝা যায় বিগত ২৪ এপ্রিল আরব আমীরশাহীর শারজাতে বাগদান সেরে ফেলেছেন আবদু রোজিক। জানা যায়, আবদুর হবু স্ত্রীর নাম আমিরা। আগামী ৭ জুলাই দুজনে গাঁটছড়া বাঁধবেন বলেই জানা গিয়েছে।

তাজাকিস্তানের এই জনপ্রিয় গায়ক (Abdu Rozik Engagement) একটি ভিডিয়ো শেয়ার করে বলেছেন, 'আল্লাহ আমাকে এমন একজন অসাধারণ জীবনসঙ্গী দিয়েছেন জেনে আমি গভীর তৃপ্তিতে ভরে গেছি। আমিরা আমার জীবনে যে সৌন্দর্য এনেছেন তার জন্য আমি অন্তহীন কৃতজ্ঞ। সে শুধু আমার সঙ্গী নয়; তিনি প্রেম, শক্তি এবং প্রশান্তির মূর্ত প্রতীক। তিনি আমার পাশে থাকায় প্রতিটি মুহূর্ত উদ্দেশ্য ও তাৎপর্যপূর্ণ বলে মনে হয়।' ভিডিয়োর শুরুতে সকলকে আলহামদুলিল্লাহ জানিয়ে আবদু বলেন,' আমার বয়স ২০ বছর। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এমন একজন মেয়ের সঙ্গে আমার দেখা হবে যার ভালবাসায় আমি পাগল হব। যে মেয়ে আমাকে সম্মান করবে, আমাকে শ্রদ্ধা করবে। আর সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি খুবই উত্তেজিত। জানি না কীভাবে বলব তোমাদের...'।

আরও পড়ুন: Tota Roy Choudhury and Raja Chanda: আগামী ছবির ঝলক পোস্ট টোটার, জানতেনই না পরিচালক - প্রযোজক? ক্ষুব্ধ রাজা চন্দ

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget