এক্সপ্লোর

মানুষকে হাসানো কঠিন, ভালো কমেডি চরিত্র পেলে অভিনয় করব: আবীর

তবে এই প্রথমবার পুজোয় কলকাতায় থাকতে পারছেন না আবীর চট্টোপাধ্যায়! শ্যুটিংয়ের কাজে বাইরে যেতে হচ্ছে তাঁকে!

কলকাতা: ফেলুদা থেকে শুরু করে ব্যোমকেশ, বাঙালির সব স্বপ্নের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাই রয়েছে তাঁর ঝুলিতে। রুপোলি যেমন তিনি রোম্যান্টিক ছবির নায়ক, তেমনই আবার দুঁদে গোয়েন্দাও। আপাতত বাংলার বাইরে কাজ করার দিকেই পা বাড়িয়েছেন তিনি। পুজোয় শ্যুটিংয়ের কাজে এই প্রথমবার কলকাতায় থাকতে পারছেন না তিনি। এখন নতুন চরিত্রের জন্য হিন্দি ভাষায় সড়গড় হচ্ছেন আবীর চট্টোপাধ্যায়।

আপাতত শহরের বাইরে রয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেই আভাসও। আর শহর ছাড়ার আগে নাকি আবীরকে বেশি করে মাছ খাইয়েছেন মা। নতুন চরিত্রের জন্য নিজেকে কীভাবে তৈরি করছেন অভিনেতা? এবিপি লাইভকে আবীর বলছেন, 'ছবির ভাষাটা আমার মাতৃভাষা নয়। সব ভাষার বলারই কিছু কিছু ধরণ থাকে। বাংলা ভাষা ছোট থেকেই আমাদের স্বভাবের মধ্যে এমনভাবেই রয়েছে যে আলাদা করে শেখার প্রয়োজন হবে না। কোন কথা আলজিভে বলা হবে, আর কোনটা এসে দাঁতে লাগবে তা স্বভাবতই আমরা জানি। তারপরে আমরা সবচেয়ে বেশি যে ভাষাটা বলি. সেটা ইংরেজি। যদিও আমি যখন শেয়ার মার্কেটে কাজ করতাম, তখন আমায় হিন্দিতে কথা বলতে হত অনেক। তবু এটা আমার কাছে একটা নতুন ভাষা। আর তাই হোমওয়ার্কটা অন্যান্য চরিত্রের থেকে বেশি করতে হচ্ছে।'

টলিউডের একাধিক অভিনেতা এখন ঝুঁকছেন হিন্দি বা বলিউড ইন্ডাস্ট্রির দিকে। কোনও বিশেষ কারণে? আবীর বলছেন, 'প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছনোর চেষ্টা করেন। সেটা অবশ্যই একটা বড় কারণ। আর হিন্দিতে এমন অনেক চ্যালেঞ্জিং কাজ আসছে যেখানে চিত্রনাট্যটাই নায়ক বা নায়িকা। যাঁরা পরিচালনা বা প্রযোজনা করছেন, তাঁরাও চাইছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাঁদের প্রতিভাগুলো নিয়ে এক জায়গায় নিয়ে কাজ করতে আসুক। যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর আমি বা আমার বন্ধুরা যাঁরা বাংলার বাইরে কাজ করছি যাচ্ছি, তাঁদের কাঁধে একটা গুরুদায়িত্ব থাকে। আমরা আসলে বাইরের দুনিয়ায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করছি।'

ভবিষ্যতে কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আবীরের? অভিনেতা বলছেন, 'আমার মনে হয় এখন মানুষকে হাসানো খুব কঠিন। কমেডি ছবি মানেই যে সেটা মোটা দাগের হবে সেটা ভুল। কমেডি বুদ্ধিদীপ্তও হতে পারে যেটা মানুষকে ভাবাবে, কাঁদাবে, সর্বোপরি হাসাবেও। আমার ইচ্ছা আছে একটা বুদ্ধিদীপ্ত কমেডি চরিত্রে অভিনয় করে মানুষকে হাসাতে চেষ্টা করব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget