এক্সপ্লোর

রাজনীতির মঞ্চে এমন কোনও শব্দ বলব না, যার জন্য আমার সন্তান ভবিষ্য়তে লজ্জায় পড়ে: দেব

রাজনীতিবিদ হয়েও যেন বরাবরই স্রোতের বিপরীতে হাঁটেন টলিউডের প্রথম সারির এই অভিনেতা। দীপক অধিকারী ওরফে দেব।

কলকাতা: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন দলের তরফে ক্রমাগত আয়োজন হচ্ছে সভা সমিতির, তখন মঞ্চে দাঁড়িয়ে এই সাংসদ বলেছিলেন, 'মাস্ক না পরলে আমার সভায় আসতে হবে না'। রাজনৈতিক দোষারোপকে সরিয়ে রেখে তাঁর গলায় বার বার শোনা গিয়েছিল করোনার বিরুদ্ধে সতর্কতার বার্তা ও দলের কাজকর্মের কথা। রাজনীতিবিদ হয়েও যেন বরাবরই স্রোতের বিপরীতে হাঁটেন টলিউডের প্রথম সারির এই অভিনেতা। দীপক অধিকারী ওরফে দেব।

পুজোয় মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত নতুন ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'।  অভিনয়, প্রযোজনা আবার রাজনীতি সবকিছুই সাবলীলভাবে সামলাচ্ছেন তিনি। তবু রাজনীতির মঞ্চে তাঁর মতাদর্শ, বিশ্বাস সবার থেকে আলাদা। দেব বলছেন, 'আমি সবসময় মঞ্চে উঠে বলি, আমায় ভোট দিতে হবে না। যদি মনে করেন, আমাদের দল ঠিক কাজ করছে, তবেই ভোটটা দিন। দল যাতে জেতে, সেইজন্য মানুষের ভোট চাইছি। এর থেকে বড় আর তো কোনও লক্ষ্য নেই। কিন্তু আমি বুঝি না, তার জন্য কেন কোনও খারাপ শব্দ ব্যবহার করতে হবে! মানুষকে ভালোবেসে কিছু বোঝালে অবশ্যই বুঝবেন। আমায় হয়তো অনেকে বলবেন, 'এভাবে কেন কথা বলছিস!' কিন্তু দিনের শেষে, আমার লক্ষ্য জয়ী হওয়া। আমি এভাবেই জয়ী হতে চাই। আর যদি এভাবে না জিততে পারি, তাহলে হেরে গিয়ে ভালো আছি। আমি জীবনে এমন কোনও শব্দ ব্যবহার করব না, যাতে পরবর্তীকালে আমার ছেলেমেয়েরা লজ্জায় পড়ে।'

করোনা পরিস্থিতিতে প্রায় ২ বছর ধরে কার্যত গৃহবন্দি মানুষ। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ কেবলমাত্র ইন্টারনেট বা টেলিভিশন। দেব বলছেন, 'করোনা পরিস্থিতিতে সব বাচ্চারাই বাড়িতে বন্দি। কোনও রাজনৈতিক বক্তৃতা এখন শিশুদের সামনে শোনা যায় না। সেখানে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়, সেটা শুনে বাচ্চারা কী শিখবে! প্রথমেই অন্য কাউকে চোর বলা হচ্ছে! আমার মনে হয় অন্যকে দোষারোপ না করে আমি কী করতে চাই সেটা আগে বলা উচিত। বাকিটা জনগণের ওপর ছেড়ে দেওয়া হোক। বাচ্চাদের শেখানো হয়, সবসময় খারাপ কথা বলতে নেই। তারা জানুক, রাজনীতিবিদ মানেই খারাপ কথা বলে না। অনেক নেতা আছেন, যাঁরা ভালো কথা বলেন, তারপরেও নির্বাচনে যেতেন। অন্য দলের লোকেরাও এসে আমায় বলেছেন, 'তোমার রাজনীতির ধারা ভালো লাগে'। তবে আমি কখনও প্রশংসা পাওয়ার জন্য রাজনীতি করিনি। যে কোনও রাজনৈতিক দলই যখন বক্তৃতার মধ্যে খারাপ শব্দ ব্যবহার করলে, আমার রাগ হয়। মনে হয়, এত নেতিবাচক চিন্তা কেন!'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget