এক্সপ্লোর

'সুন্দরী মেয়ে ভোগ খেতে এলে খিচুড়ি পরিবেশন নিয়ে প্রতিযোগিতা চলত'

ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি এখনও একেবারে ঝকঝকে সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্ত-এর কাছে।

কলকাতা: 'পুজোর সময় ব্লকে সুন্দরী মহিলা খেতে এলে ইচ্ছা করত, তাঁর পাতে খিচুড়ি অথবা পায়েস দিতে। কিন্তু ছোট বলে ভরসা করত না কেউ। দায়িত্ব পড়ত নুন, লেবু, জল দেওয়ার। তখন খুব মনখারাপ হত। তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি, আমরাও ছোটদের ওপর নুন, লেবুর দায়িত্ব দিয়ে নিজেরা খাবার পরিবেশনের দায়িত্বে থাকতাম। ছোটদের তখন কী রাগ!' কাজের সূত্রে কলকাতার পুজোয় থাকা হয় না গত ১৫ বছর। তবে ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি এখনও একেবারে ঝকঝকে সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্ত-এর কাছে।

ছোটবেলার পুজো কেটেছে সল্টলেকে। সেসময় এত থিম পুজোর চল ছিল না। ব্লকে ব্লকে ছোট ছোট পুজো হত। ৪ দিন ধরে সেখানে আয়োজন করা হত খাওয়া দাওয়া, নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপল বলছেন, 'সেসময় ছোট ছোট দলে ভাগ হয়ে যেত গোটা ব্লক। কোনওটা বয়স্কদের দল, কোনওটা মহিলাদের, কোনওটা মাঝবয়সীদের। আর সবচেয়ে ছোটদের দলটা ছিল আমাদের। সবাই নাটক করত। রিহার্সাল চলত অনেকদিন থেকে। অনুষ্ঠানের দিন কী উত্তেজনা! কাদের নাটক সবচেয়ে ভালো হবে, কারা বেশি প্রশংসিত হবে.. সেসময়ের পুজোর একটা অদ্ভুত বাঁধন ছিল। ছোটবেলার সেই পুজোর দিনগুলোর কথা এখনো খুব মনে পড়ে।'

পুজো আর ভোগ, একেবারেই অবিচ্ছেদ্য। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজনও হত উপলের পাড়াতে। সঙ্গীতশিল্পী বলছেন, 'পুজোর সময় ব্লকে সুন্দরী মহিলা খেতে এলে ইচ্ছা করত, তাঁর পাতে খিচুড়ি অথবা পায়েস দিতে। কিন্তু ছোট বলে ভরসা করত না কেউ। বড় দাদারা বলত, খিচুড়ি দিতে পারবি না, পড়ে যাবে। তারাও তখন হয়ত কাউকে আকর্ষণ করতে চাইছে। সেইটা প্রায় প্রতিযোগিতার মত। আমাদের ওপর দায়িত্ব পড়ত নুন, লেবু, জল দেওয়ার। তখন খুব মনখারাপ হত। মনে হত, নুন, লেবু, জল যারা দেয়, তাদের কোনও মান-সম্মান নেই। তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি, আমরাও ছোটদের ওপর নুন, লেবুর দায়িত্ব দিয়ে নিজেরা খাবার পরিবেশনের দায়িত্বে থাকতাম। ছোটদের তখন কী রাগ!'

তবে গতবছর করোনা পরিস্থিতিতে বহু বছর বাদে কলকাতার পুজোয় শহরেই ছিলেন শিল্পী। মনখারাপ করা গলায় বললেন, 'এবার দেখলাম, পুজো খুব বানিজ্যিক হয়ে গিয়েছে। আমাদের পুজোটা তো বেশ নাম করে গিয়েছে। অনেক পুরষ্কারও পাচ্ছে। তবে ছোটবেলার সেই ঘরোয়া পুজোটা আর হয় না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget