এক্সপ্লোর

Bibhas Chakraborty: ‘রাজনৈতিক ভাষণ শিশুরা যেন না শোনে’ বলছেন বিভাস

চারিদিকে নির্বাচনী প্রচারের হিড়িক। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে পাড়ার মাইক, প্রায় সব জায়গাতেই কবজা করছে ভোটের তরজা। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সব দলেরই এখন পাখির চোখ বাংলা। নেতা-নেত্রীদের মুখে বাংলার উন্নয়নের কথা, ভাষা নিয়ে কাজ করার কথা। কিন্তু এতে কতটা প্রভাবিত হচ্ছে বাংলা?

কলকাতা:  চারিদিকে নির্বাচনী প্রচারের হিড়িক। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে পাড়ার মাইক, প্রায় সব জায়গাতেই কবজা করছে ভোটের তরজা। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সব দলেরই এখন পাখির চোখ বাংলা। নেতা-নেত্রীদের মুখে বাংলার উন্নয়নের কথা, ভাষা নিয়ে কাজ করার কথা। কিন্তু এতে কতটা প্রভাবিত হচ্ছে বাংলা?

‘বঙ্গ সংস্কৃতি নিয়ে যাঁরা চর্চা করছেন, তাঁদের এইসব নিয়ে কথা বলার কোনও অধিকার নেই’ বলছেন নাট্যকার বিভাস চক্রবর্তী। নির্বাচনী প্রচারে অনবরত ব্যবহৃত হচ্ছে ভুল বাংলা, পোস্টার জুড়ে ভুল বানান। বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে চিন্তার ছাপ বিভাসের গলায়। বললেন, ‘যাঁরা বাংলা ভাষার উন্নয়নের জন্য মঞ্চে গলা ফাটাচ্ছেন, তাঁরা নিজেরা বাংলার জন্য কতটা করেছেন? বাংলা ভাষার প্রতি আরও অনেক যত্নশীল হওয়া উচিত ছিল। সবাই মুখে বলেছেন, বাংলার মত মণিমুক্ত যে ভাষায় আছে, তার এত অবহেলা প্রাপ্য নয়।’

সোমবার সাহাগঞ্জের ডানলপ ময়দানে এসেছিলেন নরেন্দ্র মোদি। সেই সভা থেকেই ভার্চুয়াল মাধ্যমে তিনি উদ্বোধন করেন দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রোর। এই লাইনের সুবাদে জুড়ে গেল দুই তীর্থক্ষেত্র, দক্ষিণেশ্বর ও কালীঘাট। সেই সভায় এসেও বাংলায় কথা বলেন নরেন্দ্র মোদি। এর আগে বিশ্বভারতীর সমাবর্তন সহ একাধিক জায়গায় বাংলা বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। বিভাস বলছেন, ‘বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের কথা বলার অধিকার নেই সে ভূমিপুত্রই হোক আর বহিরাগত। আমি বলব সমস্ত রাজনৈতিক খবর বা নেতাদের বক্তব্য রাত্রের দিকে দেখানো উচিত। যে সময় বাচ্চারা সাধারণত টিভি দেখে না। রাজনৈতিক বক্তৃতায় যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয় তা যে কোনও শিশুর রুচিকে নষ্ট করতে পারে।’

‘বাঙালি আত্মবিস্মৃত জাতি। সমস্ত সংস্কৃতির মান রাখতে গিয়ে বাংলা সংস্কৃতি পাঁচমিশালি সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাংলা ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। তাতে এসে মিশেছে বিভিন্ন সংস্কৃতির প্রভাব। তাকে দূরে সরিয়ে চলবার কথা বলছি না। কিন্তু বাংলা ভাষা এখন ঘেঁটে গিয়েছে। বাঙালিরা যত্নশীল না হলে ভবিষ্যৎ বিপদের মুখে,’ বলছেন বিভাস চক্রবর্তী।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget