এক্সপ্লোর

Actor Darshan: ‘একটু বিষ দেবেন প্লিজ…আর পারছি না’, আদালতে কাতর আর্জি অভিনেতার, গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে

Actor Darshan Asking for Poison: মঙ্গলবার দায়রা আদালতে শুনানি চলছিল।

বেঙ্গালুরু: আদালতের কাছে এবার বিষ চাইলেন কন্নড় অভিনেতা দর্শন। তাঁর দাবি, কতদিন সূর্যের আলো দেখেননি, তার ঠিক নেই। জেলবন্দি জীবন দুর্বিসহ হয়ে উঠেছে তাঁর কাছে। এভাবে বেঁচে থাকা অর্থহীন। তার চেয়ে আদালত তাঁকে বিষ দিক, তিনি পান করে নেবেন। অভিনেতার এমন আর্তিতে চমকে যান অনেকেই। (Actor Darshan)

মঙ্গলবার দায়রা আদালতে শুনানি চলছিল। জেলের কুঠুরি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন দর্শন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “এভাবে আর বাঁচতে পারছি না। দয়া করে বিষ দিন আমাকে। এই জীবন অসহ্য হয়ে উঠেছে। দয়া করে বিষ দিন আমাকে। এভাবে পারব না আমি।” (Actor Darshan Asking for Poison)

দর্শনের এমন আর্তিতে চমকে ওঠেন সকলেই। যদিও বিচারক তাঁকে স্পষ্ট বলেন, “এমন হয় না। একেবারেই সম্ভব নয় এটা।” তার পরও দর্শন কাতর আর্জি জানিয়ে যান। তিনি জানান, অনেক দিন হয়ে গিয়েছে সূর্যালোক দেখেননি তিনি। জেলের কুঠুরির পরিস্থিতি এমন যে তাঁর হাতে ছেতো ফুটে গিয়েছে। গন্ধ বেরোচ্ছে জামাকাপড় থেকে। 

বিচারকের তরফে দর্শনকে সতর্কও করা হয়। এই ধরনের মন্তব্য আদালতে করা যায় না বলে জানানো হয় তাঁকে। তবে তাঁর স্বাস্থ্য এবং জেলের কুঠুরির অবস্থা নিরীক্ষণের কথাও বলেন বিচারক। আদালতে আজ দর্শন একটি বালিশ এবং চাদর চেয়ে আবেদন জানান। সেই সঙ্গে বাড়ির রান্না যাতে কুঠুরিতে এসে পৌঁছয়, অনুমতি চান তার। দর্শনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। 

২০২৪ সালের জুন মাসে দর্শনকে গ্রেফতার করে পুলিশ। ৩৩ বছর বয়সি রেণুকাস্বামীকে অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত অভিনেতা। রেণুকাস্বামী তাঁর অনুরাগী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রেণুকাস্বামী অভইনেত্রী পবিত্রা গৌড়াকে কিছু অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন। পবিত্রার সঙ্গে দর্শনের ঘনিষ্ঠতার খবর আজকের নয়। এর পরই দর্শন এবং তাঁর লোকজন মিলে রেণুকাস্বামীকে অপহরণ করেন এবং খুন করেন বলে অভিযোগ। 

নর্দমা থেকে রেণুকাস্বামীর দেহ উদ্ধার হয়। সেই মামলায় গ্রেফতার হন দর্শন, পবিত্রা এবং আরও কয়েক জন। গত বছর ডিসেম্বরে কর্নাটক হাইকোর্টে জামিনও পেয়ে যান দর্শন। কিন্তু চলতি বছরের অগাস্ট মাসে সেই জামিন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফের গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। সেই অবস্থাতেই শুনানি চলাকালীন এমন আবেদন জানালেন দর্শন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget