এক্সপ্লোর

Dev: ৬ বছরে পড়ল দেবের প্রযোজনা সংস্থা, কেক কেটে উদযাপন করলেন অভিনেতা

Dev: আজই মুক্তি পেয়েছে দেবে আসন্ন ছবি 'বাঘা যতীন' -এর পোস্টার।  

কলকাতা: শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক ছয় বছর আগে, প্রথম ছবির নাম ছিল 'চ্য়াম্প'। তারপর একে একে 'প্রজাপতি', 'কিশমিস', 'টনিক', 'প্রজাপতি', 'কবীর'-এর মত একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট। আজ এই সংস্থার জন্মদিন উপলক্ষ্য়ে সোশ্য়াল মিডিয়ায় কেকের ছবি পোস্ট করলেন অভিনেতা। কেকের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দিতে দেখা গেল তাঁকে।

প্রসঙ্গত, আজই মুক্তি পেয়েছে দেবে আসন্ন ছবি 'বাঘা যতীন' -এর পোস্টার।  পুজোয় বড়পর্দায় আসছেন বাঘা যতীন (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন'। 

মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাক... হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কাড়ছেন দেব। 

শুক্রবার প্রকাশ্যে এল প্যান ইন্ডিয়া এই ছবির পোস্টার। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এল পোস্টার। ক্যাপশনে লেখা হল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।

নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরসুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। 

প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। 

আরও পড়ুন...

হার্ট সুস্থ রাখতে বিশেষভাবে উপকারী অ্যাভোকাডো, রয়েছে আর উপকার

প্রসঙ্গত, গত বছরের শুরুতেই মুক্তি পায় দেশাত্মবোধক ছবি '৮/১২', সেই ছবিরও পরিচালনা করেছিলেন অরুণ রায়। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি যে ছবি দর্শকদের মনে বেশ ভাল মতো জায়গা করে নেয়। ফলে তাঁর হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। এখন অপেক্ষা পুজো পর্যন্ত। তবে ছবিতে দেবের দ্বিতীয় লুকও বেশ প্রশংসিত হচ্ছে অনুরাগী মহলে। 

অন্যদিকে দেবকে দেখা যাবে ব্যোমকেশ বক্সীর ভূমিকাতেও। বিরসা দাশগুপ্তের পরিচালনায় আসছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget