এক্সপ্লোর

শ্বাসকষ্টের সমস্যা, প্রয়াত ছোটপর্দার অভিনেতা জগেশ মুকাতি

জগেশের মৃত্যুসংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেত্রী অম্বিকা রঞ্জনকর।

মুম্বই: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জগেশ মুকাতি প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল বিকেল তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। তিনি ‘অমিতা কা অমিত’, ‘শ্রী গণেশ’-এর মতো শোয়ে কাজ করেছিলেন। জগেশের বন্ধু গুজরাতের মঞ্চাভিনেতা সঞ্জয় গোরাদিয়া জানিয়েছেন, ‘শুক্রবার গণেশকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি কাউকে খবর দেননি। কারণ, এখন করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। তাই তিনি কাউকে বিব্রত করতে চাননি। জগেশ দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট ও স্থুলতা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তিনি খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি শরীরচর্চাও করছিলেন। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর আর তাঁর পক্ষে শরীরচর্চা করা সম্ভব হচ্ছিল না। ফলে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। গত সপ্তাহে তাঁর শ্বাস বন্ধ হয়ে যায়। তাঁকে জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে।’ সঞ্জয় আরও জানিয়েছেন, ‘গতকাল হঠাৎ জগেশের অ্যাজমা অ্যাটাক হয়। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিকেল তিনটে নাগাদ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। গতকাল সন্ধেবেলাই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।’ জগেশের মৃত্যুসংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেত্রী অম্বিকা রঞ্জনকর। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জগেশ সদাশীল ব্যক্তি ছিলেন। তিনি অন্যদের সবসময় সাহায্য করতেন। তাঁর রসবোধ প্রখর ছিল। অকালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

সেরা শিরোনাম

Bollywood News: ‘বাবার মৃত্যুতে আনন্দ হয়েছিল, কোনও আক্ষেপ নেই’, স্বীকার করলেন অভিনেতা রাম কপূর
‘বাবার মৃত্যুতে আনন্দ হয়েছিল, কোনও আক্ষেপ নেই’, স্বীকার করলেন অভিনেতা রাম কপূর
Ankit Baliyan Case: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, পর পর ২০টি…কানাডা-আমেরিকায় বসে ষড়যন্ত্র?
গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, পর পর ২০টি…কানাডা-আমেরিকায় বসে ষড়যন্ত্র?
Bollywood Divorce: বিবাহবিচ্ছেদের পথে তারকাদম্পতি, মাত্র পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল
বিবাহবিচ্ছেদের পথে তারকাদম্পতি, মাত্র পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল
Big Boss Bangla: 'বিগ বস'-এর ঘরের নতুন প্রতিযোগী আসলে জিতু কমল? জানিয়ে দিলেন বড় সিদ্ধান্তের কথাও
'বিগ বস'-এর ঘরের নতুন প্রতিযোগী আসলে জিতু কমল? জানিয়ে দিলেন বড় সিদ্ধান্তের কথাও

ভিডিও

Malda News : বেঙ্গালুরু থেকে ধৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে আনা হল মালদায়, ঠাঁই হোল্ডিং সেন্টারে
BJP News : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে? না একা ভোটে লড়বে? | ABP Ananda
ED Raid News: সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি
US vs IRAN War News: আমেরিকা-ইরান সংঘর্ষে তপ্ত পশ্চিম এশিয়া, তেলের দাম ৯৫ ডলার ছাড়াল; জর্ডনে মিসাইল হামলা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.৯.২৬)পর্ব ২: পুলিশ নিগ্রহকাণ্ডে অভিষেককে থানায় জিজ্ঞাসাবাদ, বাইরে বিক্ষোভ অনুগামীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget