এক্সপ্লোর

Nawazuddin Siddiqui: স্ত্রীয়ের পর এবার নওয়াজের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতার নিজের ভাই

Nawazuddin Siddiqui Update: সম্প্রতি এক সাক্ষাৎকারে, শামাস জানান তাঁদের দুই ভাইয়ের সম্পর্ক বিশেষ ভাল নয়। তিনি বলেন, 'আমি টিভিতে প্রচুর কাজ করেছি, এমনকী একটা দুটো শো পরিচালনাও করেছি।'

নয়াদিল্লি: তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়ার (Alia) মধ্যে আইনি লড়াই চলছেই। এই আবহে এবার অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন তাঁর ভাই শামাস নওয়াব সিদ্দিকি (Shamas Nawab Siddiqui)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে কেন শামাস তাঁর অভিনেতা ভাইয়ের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছেন।

নওয়াজের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর ভাই

সম্প্রতি এক সাক্ষাৎকারে, শামাস জানান তাঁদের দুই ভাইয়ের সম্পর্ক বিশেষ ভাল নয়। তিনি বলেন, 'আমি টিভিতে প্রচুর কাজ করেছি, এমনকী একটা দুটো শো পরিচালনাও করেছি। নওয়াজ এরপর ওঁর সঙ্গে কাজ করতে বলে আমাকে। ও বলে যে ওঁর নিজের লোকেদের চায়। ২০১৯ সালে আমার ছবি 'বোলে চুড়িয়া' মুক্তি পাওয়ার কথা ছিল। সত্যি কথা বলতে ওই ছবিতে আমি নওয়াজকে চাইনি। আমার মনে হয়েছিল যে যে আমাদের ব্যক্তিগত সমীকরণ বিপর্যস্ত হতে পারে বা আমরা দুজনেই একে অপরের উপস্থিতিতে ভাল করে পারফর্ম করতে পারব না। তবে প্রযোজক জোর দেন যেন নওয়াজকেই নেওয়া হয়। ছবিটার যখন এডিটিং ও খানিক কাজ বাকি তখন হঠাৎ নওয়াজ বলে যে এই ছবি সংক্রান্ত সমস্ত টাকা পয়সা না পেলে ও কাজ করবে না। আমি জানি না আমার সিনেমার সঙ্গেই এমন কেন করছিল নওয়াজ আর আমাকে কেন যে সাহায্য করছিল না। ছবির কাজ আচমকা বন্ধ হয়ে যায়। ওঁর জন্য আমি কতকিছু করেছিলাম। ৪৬ বছর বয়স পর্যন্ত আমার এমনকী ব্যক্তিগত জীবন বলেও কিছু ছিল না। আমাদের মধ্যে সমস্যা শুরু হয়।'

শামাসের দাবি, নওয়াজ তাঁর মেয়ের সঙ্গে নিজের পরিবারকে দেখা করতেও বারণ করে। 'ও যোগাযোগ রাখাই বন্ধ করে দেয়। নওয়াজ এমনকী ওঁর পরিবারকে বলে দেয় যাতে আমার মেয়ের সঙ্গেও দেখা না করে। ওঁরা শুধু নওয়াজের কথা শোনে তাইই নয়, আমাকে একটা ফোন পর্যন্ত করেনি।'

নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সম্পর্কে শামাস বলেন, মহিলা হিসেবে অনেক সহ্য করেছেন আলিয়া। নওয়াজ এবং আলিয়ার দ্বিতীয় সন্তানকে তাঁর মায়ের অবৈধ বলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে, শামাস বলেন, যে তাঁর মা রাগের মাথায় এমন বলেছেন হয়তো। 'ও মানুষকে ছেড়ে চলে যায় - আলিয়া আর আমি তার দুটো উদাহরণ', নওয়াজ সম্পর্কে মন্তব্য শামাসের। 

আরও পড়ুন: Kunal Ganjawala: কুণাল গাঞ্জাওয়ালার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ দুই বাঙালি শিল্পীর

২০০৯ সালে বিয়ে হয় নওয়াজউদ্দিন ও আলিয়ার। গত কয়েক মাস ধরে তাঁরা শিরোনামে। নওয়াজের বিরুদ্ধে একাধিক গার্হস্থ্য, ও ব্যক্তিগত হিংসার অভিযোগ এনেছেন আলিয়া। তাঁদের এক মেয়ে শোরা ও এক ছেলে ইয়ানি। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget