এক্সপ্লোর

Virat Kohli Biopic: 'আমাদের প্রায় একরকমই দেখতে', বিরাট কোহলির বায়োপিকে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ রাম চরণের?

Ram Charan: প্রসঙ্গত, গতকালই ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বিরাট কোহলিকে আপন মনে 'নাটু নাটু'র হুকস্টেপে মজতে দেখা যায়।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির (Virat Kohli) বায়োপিকে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ তেলুগু সুপারস্টার (Telugu Star) রাম চরণের (Ram Charan)। রাম চরণ, এখন গ্লোবাল স্টারও বটে, সৌজন্যে তাঁর অভিনীত ছবি 'আর আর আর' (RRR)। বিশ্বের দরবারে এই ছবি ও তার গান 'নাটু নাটু' (Naatu Naatu) ভারতকে যেমন একাধিক সম্মান এনে দিয়েছে, তেমনই রাম চরণ, জুনিয়র এনটিআর (Jr NTR), এস এস রাজামৌলির (SS Rajamouli) নামও বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছে। বড়পর্দায় অজস্র ধরণের চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ, এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ভূমিকায় নিজেকে পর্দায় দেখার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। 

বিরাটের বায়োপিকে রাম চরণ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম চরণকে জিজ্ঞেস করা হয় এমন কোনও চরিত্র যাতে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। উত্তরে অভিনেতা বলেন, 'ক্রীড়ার সঙ্গে জড়িত যে কোনও কিছু করতে চাই। অনেকদিনের ইচ্ছা। হয়তো একটা ক্রীড়াভিত্তিক ছবি।' এরপর তাঁকে বিরাটের নাম পরামর্শ করা হলে তিনি বলেন, 'দুর্দান্ত, বিরাট অত্যন্ত অনুপ্রেরণা দেন। আমি মনে করি, সুযোগ পেলে, এটা দুর্দান্ত ব্যাপার হবে, কারণ আমাকে অনেকটা ওরকমই দেখতে।'

প্রসঙ্গত, গতকালই ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বিরাট কোহলিকে আপন মনে 'নাটু নাটু'র হুকস্টেপে মজতে দেখা যায়। 

 

এছাড়া, খোলসা না করলেও হলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন রাম চরণ। তিনি বলেন, 'এখনও জানি না। আমি ব্যাপারটা লস অ্যাঞ্জেলসেই রেখে দিতে চাই যেখানে কথা বলেছিলাম। এখনও কথাবার্তা চলছে। এখনই কিছু বলার সময় হয়নি। সবকিছুর একটা পদ্ধতি আছে। সেটা হতে দেওয়া ভাল। তাহলেই হবে। আমার মা বলেন নজর লাগতে দেওয়া উচিত নয়। সকলেই এমন এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান যেখানে প্রতিভার কদর করা হয়।'

আরও পড়ুন: Mrs Chatterjee Vs Norway: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি 'কল্পনার সৃষ্টি', দাবি নরওয়ের রাষ্ট্রদূতের, প্রতিক্রিয়া প্রযোজকের

অন্যদিকে, শুক্রবার একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে অমিত শাহকে সম্মান জানিয়ে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অভিনেতা চিরঞ্জীবী। পাশেই হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর ছেলে ও তারকা অভিনেতা রাম চরণ। এরপর তিন জনে একসঙ্গে ছবির জন্যও পোজ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget