এক্সপ্লোর

Sonu Sood: 'সঠিক চরিত্র পেতে ১৯ বছর সময় লাগল', বলছেন সোনু

রুপোলি পর্দায় ১৯ বছর পূর্তি তাঁর। এতদিনে নিজের জন্য সঠিক চরিত্র খুঁজে পেয়েছেন তিনি। রুপোলি পর্দায় নিজের জন্মদিনে এই কথাই বলছেন সোনু সুদ।

কলকাতা: রুপোলি পর্দায় ১৯ বছর পূর্তি তাঁর। এতদিনে নিজের জন্য সঠিক চরিত্র খুঁজে পেয়েছেন তিনি। রুপোলি পর্দায় নিজের জন্মদিনে এই কথাই বলছেন সোনু সুদ।

১৯ বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল সোনু সুদের যাত্রা। এত বছরে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু তাঁর সবথেকে প্রিয় চরিত্র নাকি মানবসেবা। সোনু বলছেন, 'আমার জীবনের সবচেয়ে সঠিক চরিত্রটা পেতে আমার ১৯ বছর লাগল। আমি যেটা করছি সেটাই আমার সঠিক কাজ। আমি মানুষের মুখে হাসি ফোটাতে পারছি। আর আমার এই চরিত্রের পরিচালক হলেন স্বয়ং ভগবান।'

কাজ করতে করতে নাকি বুঝতেই পারেননি কখন পেরিয়ে গিয়েছে ১৯ বছর। সময় খুব তাড়াতাড়ি কাটল যেন, উপলব্দি সোনুর।

সোনু বলছেন, '১৯ বছর আগে আজকের দিনেই আমার প্রথম ছবি শহিদ-ই-আজম মুক্তি পেয়েছিল। কীভাবে সময় কেটে যায়! মুম্বইতে প্রথম যেদিন পা রেখেছিলাম, আমার এখনও সেই দিনটার কথা মনে পড়ে। আমার ব্যাগে প্রচুর ছবি ছিল। আমার সেই পোর্টফোলিও নিয়ে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতাম। আমার মনে হয়, এখনও সেই লড়াইয়ের মানসিকতা রয়ে গিয়েছে।' আগামীতে 'পৃথ্বীরাজ' ও 'কিষাণ' ছবিতে দেখা যাবে তাঁকে।

বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল।

সম্প্রতি সোনু সুদকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ছাপা হয়েছিল গোটা একটা বিমান জুড়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছিলেন, ‘ মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বই আসার দিনগুলো খুব মনে পড়ছে। এত ভালোবাসার ধন্য ধন্যবাদ। আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget