এক্সপ্লোর

Tunisha Sharma Death: মৃত্যুর কিছুক্ষণ আগে কী করছিলেন তুনিশা? বিস্ফোরক দাবি শিজানের আইনজীবীর

Tunisha Sharma Case: তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খান। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

মুম্বই: হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুকাণ্ডকে ঘিরে রহস্যের জাল ভেদ হয়নি এখনও। ধারাবাহিকের সেটেই মেকআপ রুম থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী (Tunisha Sharma)। অন্যদিকে, তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খান (Sheezan Khan)। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। আর এবার এই মামলায় মুখ খুললেন শিজানের আইনজীবী। করলেন বিস্ফোরক দাবি।

তুনিশা মৃত্যুকাণ্ডে শিজান খানের আইনজীবীর বিস্ফোরক দাবি-

সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর আদালতে তুনিশা মৃত্যুকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন অভিযুক্ত শিজান খানের আইনজীবী। তাঁর দাবি, আলি নামে এক ব্যক্তির সঙ্গে সম্প্রতি যোগাযোগ হয় তুনিশা শর্মার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমেই পরিচয় হয় তাঁদের। গত ২১ এবং ২৩ ডিসেম্বর ওই ব্যক্তি এবং তাঁর কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল তুনিশার। শুধু তাই নয়, আইনজীবীর দাবি, মৃত্যুর কিছুক্ষণ আগেও ডেটিং অ্যাপে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন অভিনেত্রী। প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও কল চলে তাঁদের মধ্যে।

View this post on Instagram
 
A post shared by Tunisha Sharma (@_tunisha.sharma_)

">

আরও পড়ুন - Pathaan Trailer: শাহরুখের 'পাঠান'-এ অতিথিশিল্পী রণবীর? রইল ছবি

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর প্রয়াত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ। অভিযোগের আঙুল উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খানের বিরুদ্ধে। দুজনের মধ্যে সম্প্রতি কিছুদিন আগেই ব্রেকআপ হয়। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সম্পর্ক ভাঙার সঠিক কারণ জেরায় বলতে পারেননি শিজান। 

View this post on Instagram
 
A post shared by Tunisha Sharma (@_tunisha.sharma_)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget