এক্সপ্লোর

Vijay Deverakonda: জম্মু-কাশ্মীরের আর্মি ক্যাম্পে বিজয় দেবেরাকোন্ডা, সময় কাটালেন 'খুদা কে বন্দে'র সঙ্গে

'Khuda Ke Bande': ভিডিও পোস্ট করে 'লাইগার' অভিনেতা লেখেন, 'যদি পরিস্থিতি এমন হয়, আমি আমার ইউনিটকে চিনি। খুদা কে বন্দে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় হিন্দ।'

নয়াদিল্লি: সিনে দুনিয়ায় কান পাতলে শোনা যায়, তিনি নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে বেশ ভালবাসেন। ইতিমধ্যেই দক্ষিণ ভারতে তিনি বেশ জনপ্রিয় তারকা। পা রেখেছেন বলিউডে। মহিলা ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। এবারও তাঁর কীর্তি মন জয় করল নেটিজেনদের। কথা হচ্ছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda) নিয়ে। সম্প্রতি দেখা গেল ভারতীয় জওয়ানদের (Indian Jawans) ক্যাম্পে হাজির হয়েছেন অভিনেতা। তাঁদের জীবনের সঙ্গে চলল নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা।

ভারতীয় সেনাদের সঙ্গে বিজয় দেবেরাকোন্ডা

ভারতের ন্যাশনাল ক্রাশ বিজয় দেবেরাকোন্ডাকে পাওয়া গেল ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। উরি, বারামুল্লা, জম্মু ও কাশ্মীরের জওয়ানদের কঠিন ও গর্বের জীবনের অংশ হলেন বিজয়। সম্প্রতি এক চ্যানেলের জন্য করলেন একাধিক অ্যাক্টিভিটি।

সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন অভিনেতা। উরির জওয়ানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কোলাজ। রাইফেল শ্যুটিং থেকে একাধিক স্টান্ট, যেগুলো সেনাদের নিত্যদিনের সঙ্গী, সেইসবেই নিজের হাত পাকাতে দেখা গেল অভিনেতাকে। ময়দানে নেমে আর্মি ড্রিল থেকে বিভিন্ন গেমস, বিজয় যে বেশ উপভোগ করেছেন গোটা বিষয়টা তা বলাই বাহুল্য। সব শেষে তাঁকে একটি স্পিচ দিতেও শোনা গেল। যেখানে সকল জওয়ানদের তিনি 'খুদা কে বন্দে' বলে সম্বোধন করেন। 

ভিডিও পোস্ট করে 'লাইগার' অভিনেতা লেখেন, 'যদি পরিস্থিতি এমন হয়, আমি আমার ইউনিটকে চিনি। খুদা কে বন্দে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় হিন্দ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

এই সফরের শেষে অভিনেতা একটি স্পিচ দেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি আশা করি যেন আমাদের কখনও যুদ্ধে না যেতে হয়। আমি প্রার্থনা করি যেন আপনাদের কাউকে কখনও জীবন-সঙ্কট পরিস্থিতির মুখে পড়তে না হয়। কামনা করি আপনারা সকলে দীর্ঘজীবী হন। প্রত্যেকে ১০০ বছর বাঁচুন, আনন্দে, পরিবার ও সন্তানদের সঙ্গে। দুর্দান্ত স্বাস্থ্য থাকুক আপনাদের, আনন্দে থাকুন। কেউ যেন জীবনে কখনও সমস্যার সম্মুখীন না হন। কিন্তু আমরা আপনাদের নিয়ে সত্যিই গর্বিত ও আপনাদের পরিষেবার জন্য অসংখ্য ধন্যবাদ।'

আরও পড়ুন: Freddy: আসছে কার্তিক-আলায়ার 'ফ্রেডি', প্রকাশ্যে প্রথম লুক পোস্টার

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার'। এছাড়া তাঁকে এরপর সামান্থার সঙ্গে 'খুশি' ও 'জন গণ মন'-তে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget