এক্সপ্লোর

Deepika-Alia: যোগ দিবসে বিশেষ আসনের ছবি পোস্ট করে প্রশ্ন দীপিকার, নাম আন্দাজ করে উত্তর আলিয়ার

World Yoga Day: একটি আসনের পোজ দিয়ে ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন বুধবার। ক্যাপশনে লেখেন, 'আপনাদের মধ্যে কতজন জানেন এই আসনের নাম?' উত্তর দিলেন আলিয়া ভট্ট।

মুম্বই: বুধবার, ২১ জুন, গোটা বিশ্ব পালন করল 'আন্তর্জাতিক যোগ দিবস' (World Yoga Day)। প্রায় গোটা বলিউডই এদিন একাধিক পোস্টে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া (Social Media)। নিজের যোগ-রুটিন শেয়ার করলেন তাঁরা অনুরাগীদের সঙ্গে। ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অনুরাগীদের জিজ্ঞেস করেন, তাঁর আসনের নাম। সেখানেই মজার উত্তর দেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। কিন্তু তিনি কি আদৌ সঠিক উত্তর দিলেন?

পোস্টে দীপিকার প্রশ্ন, উত্তর আলিয়ার

একটি আসনের পোজ দিয়ে ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন বুধবার। ক্যাপশনে লেখেন, 'আপনাদের মধ্যে কতজন জানেন এই আসনের নাম?  #আন্তর্জাতিকযোগদিবস।' বাড়িতেই মেঝের ওপর যোগা করতে দেখা যায় তাঁকে ছবিতে। কালো জিমের পোশাকে ছিলেন অভিনেত্রী। 

তাঁর পোস্টে উত্তর দেন আলিয়া ভট্ট। 'রাজি' অভিনেত্রী লেখেন, 'পাপ্পি পোজ' (Puppy Posee)। সঙ্গে ইমোজিও দেন। অন্যদিকে আরজে অভিনব মজা করে লেখেন, 'এটা কি "বিছানার নিচে চপ্পল ঢুকে গেছে" আসন?' অনুরাগীরাও উত্তর দিয়েছেন বটে। একজন লেখেন, 'ইউএসএ ক্যালিফোর্নিয়ার যোগা শিক্ষকেরা এটাকে পাপ্পি পোজ বলেন।'


Deepika-Alia: যোগ দিবসে বিশেষ আসনের ছবি পোস্ট করে প্রশ্ন দীপিকার, নাম আন্দাজ করে উত্তর আলিয়ার

সৌজন্য: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম

ওটা কি সত্যিই 'পাপ্পি পোজ'?

এক যোগা বিশেষজ্ঞ অবশ্য এই আসনে 'পাপ্পি পোজ' বলতে নারাজ। তিনি লেখেন, 'এটা জানু-বক্ষ আসন অর্থাৎ হাঁটু থেকে বুক মাটিতে দেওয়া পোজ। মেরুদণ্ডের জন্য আরামদায়ক। এটা একেবারেই 'পাপ্পি পোজ', নিম্নগামী কুকুর কোনওটাই নয়।' এর আরও এক নাম দিয়ে অপর একজন এর উপকারিতাও বর্ণনা করেছেন। তিনি লেখেন, 'এটি উত্তনা শিশোসন যা গ্লুটস এবং পিঠের নিচের দিকের টান থেকে মুক্তি দেয়, দুশ্চিন্তা, অ্যানজাইটি কমায়, রক্ত চলাচল বাড়ায়, হরমোনের ভারসাম্য রক্ষা করে। এটা পাপ্পি বা ডগি পোজ নয়... মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন... আশা করছি আমি সঠিক।'

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

বিশ্ব যোগ দিবস, বলিউড থেকে শুরু করে টলিউড.. সারা বছরই ফিটনেসকে সঙ্গে নিয়ে চলেন যাঁরা, তাঁদেরই দিন। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই শেয়ার করে নিয়েছেন তাঁদের যোগাভ্যাসের ভিডিও। কেউ ঘরোয়াভাবে, কেউ বাড়ির ছাদে কেউ আবার জিমে গিয়ে রীতিমতো মজেছেন যোগাভ্য়াসে। কে কতটা ফিট, হদিশ পাওয়া যায় তারকাদের সামাজিক মাধ্যমের দেওয়াল থেকেই। কোয়েল মল্লিক, টোটা রায় চৌধুরী, মিমি চক্রবর্তী, টলিউডের তাবড় তারকারাও পোস্ট করেন ছবি ও ভিডিও। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget