এক্সপ্লোর

Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

Business Travel Tips: বিজনেস ট্রিপে গেলে যেকোনও বিল সযত্নে রাখুন। রিইনবার্সমেন্ট আবেদন করার জন্য এইসব বিল আপনার কাজে লাগবে। 

Business Trip: কর্মসূত্রে আমাদের অনেককেই নিজের শহর ছেড়ে অন্যত্র যেতে হয়। অনেকেই বিজনেস ট্রিপে (Business Trip) বা অফিস ট্রিপে যান, কাজের সূত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতীয় যাওয়া হয় সোলো ট্রিপ (Solo Trip)অর্থাৎ আপনাকে একা যেতে হয়। বিজনেস ট্রিপে যাওয়ার আগে তাই ভালভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন যাতে আপনি কোনও বিপদে না পড়েন। এক্ষেত্রে কী কী করণীয়, একনজরে দেখে নেওয়া যাক।

বিজনেস ট্র্যাভেল বা বিজনেস ট্রিপে যা যা খেয়াল রাখতে হবে

সংস্থার ট্র্যাভেল পলিসি- বিজনেস ট্রিপে যাওয়ার আগে সংস্থার ট্র্যাভেল পলিসি ভালভাবে জেনেবুঝে নিন। আপনি রিইনবার্সমেন্ট বাবদ কত টাকা পাবেন, কোন খাতে কত খরচ অফিসের তরফে দেওয়া হবে, কতটা খরচ আপনাকে করতে হবে, গোটা বিষয়টা খুঁটিয়ে জেনে নেওয়া প্রয়োজন। কীভাবে বিজনেস ট্রিপ সেরে আসার পর আপনি টাকার জন্য সংস্থার কাছে আবেদন জানাতে পারবেন, সেটাও জেনে নেওয়া দরকার। বিজনেস ট্রিপে গেলে যেকোনও বিল সযত্নে রাখুন। রিইনবার্সমেন্ট আবেদন করার জন্য এইসব বিল আপনার কাজে লাগবে। 

ফর্মাল এবং ইন-ফর্মাল পোশাক- এই দুই ধরনের পোশাকই সঙ্গে রাখুন। কেতাদুরস্ত বিজনেস মিটিং ছাড়াও ক্লায়েন্টের সঙ্গে সাধারণ ভাবে ঘুরতে বেরোতেও হতে পারে। তাই পোশাকের দিক থেকে তৈরি থাকা অবশ্যই দরকার। সতর্কতার জন্য অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন। প্রসাধনের সামান্য কিছু জিনিসও সঙ্গে রাখা প্রয়োজন। কারণ নিজেকে সঠিক ভাবে উপস্থাপন করার উপর অনেক কিছুই নির্ভর করে। 

ল্যাপটপের খেয়াল রাখুন- বিজনেস ট্রিপে যাওয়ার আগেই নিজের অফিসের আইটি টিমের সঙ্গে যোগাযোগ করে ল্যাপটপ ভালভাবে পরীক্ষা করিয়ে নিন। প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল অফলাইন মোডে সেভ করে রাখুন। কারণ বিজনেস ট্রিপে কখন কোথায় কেমন ইন্টারনেট পরিষেবা পাবে তা আপনি জানেন না। তাই আগে থেকেই নথিপত্র যা আপনার বিজনেস ট্রিপে প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখুন।

যদি কখনও বাচ্চাদের নিয়ে বেড়াতে যান বা বয়স্কদের নিয়ে বেড়াতে যান তাহলে কোন কোন বিষয় মাথায় রাখবেন

  • বাচ্চারা থাকলে শুকনো খাবার, জলের ব্যবস্থা, ওষুধের বন্দোবস্ত রাখা খুবই প্রয়োজনীয়। বয়স্কদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
  • নিয়মিত যেসব ওষুধপত্র খান, সেগুলো নিতে ভুলবেন না। সবার আগে এইসব ওষুধপত্র গুছিয়ে রাখুন। 
  • বাচ্চারা সঙ্গে থাকলে একটু বেশি সতর্ক থাকুন। জল, খাবার, ওষুধের পাশাপাশি রাখতে পারেন একটু বেশি পোশাক।

আরও পড়ুন- কতটা হাঁটলে ঝরবে মেদ, থাকবেন সুস্থ?

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget