এক্সপ্লোর

Alia Bhatt: লন্ডনে 'হোপ গালা' অনুষ্ঠানের উদ্যোগ নিলেন আলিয়া ভট্ট, রইল বিস্তারিত

Hope Gala: ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২৮ মার্চ লন্ডনে হবে 'হোপ গালা'। এই উদ্যোগ নেওয়া হচ্ছে আলিয়ার নির্বাচিত চ্যারিটি 'সালাম বম্বে'র জন্য যারা মুম্বইয়ের 'অতি সঙ্কট'-এ থাকা বাচ্চাদের নিয়ে কাজ করে।

নয়াদিল্লি: অভিনেত্রী (Actress), প্রযোজক (Producer) ও উদ্যোক্তার (entrepreneur) আলিয়া ভট্ট (Alia Bhatt) তৈরি লন্ডনে তাঁর সর্বপ্রথম 'হোপ গালা' (Hope Gala) সঞ্চালনা করতে। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ২৮ মার্চ তিনি 'হোপ গালা'র প্রস্তুতি নিয়েছেন। সঙ্গী 'ম্যান্ডেরিন ওরিয়েন্টাল হোটেল গ্রুপ'। অনুষ্ঠান হবে 'ম্যান্ডেরিন ওরিয়েন্টাল হাইড পার্ক'-এ। 

সর্বপ্রথম 'হোপ গালা'র জন্য তৈরি অভিনেত্রী আলিয়া ভট্ট

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২৮ মার্চ লন্ডনে হবে 'হোপ গালা'। এই উদ্যোগ নেওয়া হচ্ছে আলিয়ার নির্বাচিত চ্যারিটি 'সালাম বম্বে'র জন্য যারা মুম্বইয়ের 'অতি সঙ্কট'-এ থাকা বাচ্চাদের নিয়ে কাজ করে। পিছিয়ে পড়া এই শিশুদের নানা ধরনের 'ইন স্কুল প্রোগ্রাম' (নেতৃত্ব এবং সমর্থন) ও 'আফটার স্কুল প্রোগ্রাম'-এর (দক্ষতা তৈরি) মাধ্যমে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও স্কুলে যাওয়ার প্রতি মন দেওয়ার কথা শেখানো হয়। 

সূত্রের খবর, এই গালা বা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত ও লন্ডনের প্রথম সারির শিল্পপতি ও সমাজসেবকরা। 

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, আলিয়া ভট্ট সম্প্রতি তাঁর 'জিগরা' ছবির কাজ শেষ করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেতা বেদাঙ্গ রায়নাও। কিছুদিন আগেই শ্যুটিং শেষের কথা ঘোষণা করে একটি পোস্ট করেন আলিয়া। সেখানে সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। পোস্ট শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'জিগরা ওহ্... অবকি তেরি বারি হো বেদাঙ্গ রায়না...'। সেখানে ফিল্ম wrap-এর কথা লিখেছিলেন। 

বাসান বালার পরিচালনায় এই ছবির সহ প্রযোজক আলিয়া নিজেই। সঙ্গী ধর্মা প্রোডাকশন। যে প্রযোজনা সংস্থার হাত ধরে নিজে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, এবার সেই সংস্থার সঙ্গেই প্রযোজনা করছেন একটি ছবি। মুখ্য চরিত্রে আলিয়া ভট্ট নিজেই। গত বছর সেপ্টেম্বর মাসে ছবির নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Munawar Faruqui Detained: ফের বিপাকে মুনাওয়ার ফারুকি? কমেডিয়ানকে আটক করল মুম্বই পুলিশ, কেন?

অ্যানাউন্সমেন্ট টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'নিবেদন করছি 'জিগরা', প্রতিভাবান বাসান বালা পরিচালিত, এবং ধর্ম প্রোডাকশনস ও ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায়। ধর্ম প্রোডাকশনের ছবিতে ডেবিউ করা থেকে শুরু করে এখন তাদের সঙ্গেই ছবির প্রযোজনা করা, বহুদিক থেকে, মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম এতদিনে একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারছি।' তিনি একইসঙ্গে লেখেন, 'প্রত্যেকদিন এক একটা নতুন দিন... উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জে ভরা (এবং খানিকটা ভয়েরও)... শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটাকে প্রাণ দিয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার তর সইছে না। 'জিগরা' প্রেক্ষাগৃহে আসছে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget