এক্সপ্লোর

Munawar Faruqui Detained: ফের বিপাকে মুনাওয়ার ফারুকি? কমেডিয়ানকে আটক করল মুম্বই পুলিশ, কেন?

Munawar Faruqui: পুলিশ সূত্রে খবর, একটি হুকা পার্লার নাকি বেআইনিভাবে চালানো হচ্ছিল। মঙ্গলবার সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৪ হাজার ৪০০ টাকা এবং ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের হুকা পট বাজেয়াপ্ত করা হয়েছে।

নয়াদিল্লি: স্ট্যান্ড আপ কমেডিয়ান (Stand Up Comedian) ও রিয়েলিটি টিভি স্টার (Reality TV Star) মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui Detained) সমেত ১৪ জনকে আটক করল মুম্বই পুলিশ। মুম্বইয়ের এক হুকা পার্লারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই আটক করা হয় ১৪ জনকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, 'বিগ বস ১৭' বিজয়ীকে এরপর ছেড়ে দেয় মুম্বই পুলিশ। 

মুম্বই পুলিশের হাতে আটক মুনাওয়ার ফারুকি, পরে পেলেন ছাড়া

পুলিশ সূত্রে খবর, শহরের ফোর্ট অঞ্চলে একটি হুকা পার্লার নাকি বেআইনিভাবে চালানো হচ্ছিল। মঙ্গলবার সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৪ হাজার ৪০০ টাকা এবং ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের হুকা পট বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তল্লাশি অভিযান শুরু হয়। তা শেষ হয় বুধবার ভোর ৫টা নাগাদ, খবর পুলিশ সূত্রে।

'সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন'-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই অঞ্চলে এখনও তল্লাশি চালাচ্ছেন। এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'তল্লাশি চালানোর সময় পুলিশ দেখতে পায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও অন্যান্যরা সেখানে বসে হুকা পান করছিলেন। তাঁদের ক্রিয়াকলাপের ভিডিও রেকর্ডিংও আছে। ফারুকি ও অন্যান্যদেক আটক করা হয়, কিন্তু পরে তাঁদেরকে ছেড়েও দেওয়া হয় কারণ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল।' তাঁদের নোটিস দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: Aditi-Siddharth: চুপিচুপি বিয়ে সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, খবর সূত্রের

৩২ বছর বয়সী এই রিয়েলিটি টিভি স্টার খ্যাতি লাভ করেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ও ইউটিউবে rapper হিসেবে, বছর কয়েক আগে। ২০২১ সালে মুনাওয়ারের নাম শিরোনামে উঠে আসে যখন তিনি প্রায় ১ মাস জেল খেটে আসেন। স্ট্যান্ড-আপ শো চলাকালীন হিন্দু দেবদেবীদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করা হয় তাঁর বিরুদ্ধে। সেই সময়ে সমালোচনা ও বিতর্কের মুখে দক্ষিণপন্থী একাধিক দলের থেকে হুমকি পেয়ে দুই মাসের মধ্যে ১২টি শো বাতিল হয়ে যায় তাঁর, তিনি সেই সময় কমেডি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ২০২২ সালে মুনাওয়ার 'কামব্যাক' করেন একটি রিয়েলিটি টিভি শো 'লক আপ'-এর হাত ধরে। যেখানে প্রতিযোগীদের 'জেল'-এ থাকতে হল এবং একাধিক টাস্কের মাধ্যমে টাকা আয় করতে হত। সেই শোয়ের প্রথম সিজনের বিজয়ী ছিলেন তিনি। 'বিগ বস ১৭'-এর বিজয়ীও তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget