এক্সপ্লোর

Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর

৯ ঘণ্টা এক্সপ্রেসওয়েতে আটকে অভিনেত্রী! পিরিয়ডের মধ্যেই বাথরুমে যেতে না পেরে চরম দুর্ভোগ ধনশ্রীর

মুম্বই: টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণের জেরে রাজ্যের বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রায়গড় থেকে চিপলুন—একাধিক এলাকা জলমগ্ন। মুম্বই ও শহরতলির নিচু এলাকাগুলিতেও জমেছে জল। ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে প্রবল বৃষ্টির জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে তৈরি হয় ভয়াবহ যানজট। সেই যানজটে টানা ৯ ঘণ্টা আটকে পড়েন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ধনশ্রী কাডগাঁওকর।

সোমবার ভারী বৃষ্টির কারণে মুম্বই ও পুণের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পুণে থেকে মুম্বইগামী যান চলাচলও দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সমস্যার সূত্রপাত মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মিসিং লিঙ্ক প্রকল্পের ২ নম্বর টানেলের প্রবেশপথে ভূমিধসের জেরে। সোমবার সকালে আচমকাই সেখানে ধস নামে। প্রায় ১০০ টন ধ্বংসাবশেষ রাস্তায় এসে পড়ে বলে জানা যায়। তার জেরেই এক্সপ্রেসওয়েতে আটকে পড়েন বহু যাত্রী।

সেই যাত্রীদের মধ্যেই ছিলেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ধনশ্রী কাডগাঁওকর। শুটিংয়ের কাজে পুণে থেকে মুম্বই যাচ্ছিলেন তিনি। কিন্তু ভয়াবহ যানজটের কারণে টানা ৯ ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় অভিনেত্রীকে। শেষ পর্যন্ত দীর্ঘ দুর্ভোগ পেরিয়ে মুম্বইয়ে পৌঁছে শুটিং সেটে হাজির হন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের অভিজ্ঞতার কথা জানান ধনশ্রী।

অভিনেত্রী লেখেন, এতদিন ভারী বৃষ্টি, দুর্ঘটনা কিংবা ভূমিধসের কারণে এক্সপ্রেসওয়েতে যানজটের খবর তিনি দূর থেকেই দেখেছেন। কিন্তু ৬ জুলাই, ২০২৬-এ নিজেই সেই পরিস্থিতির অংশ হয়ে যান। তাঁর কথায়, টানা ৯ ঘণ্টা এভাবে আটকে থাকা অত্যন্ত ক্লান্তিকর এবং হতাশাজনক অভিজ্ঞতা ছিল। তবে ধনশ্রীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছিল তাঁর শারীরিক পরিস্থিতি। অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় তাঁর পিরিয়ডস চলছিল। জরুরি ভিত্তিতে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলেও যানজটের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমনকী, ফুড কোর্টে গিয়ে খাবার বা প্রয়োজনীয় কিছু নিয়ে আসার সুযোগও ছিল না।

নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে ধনশ্রী বলেন, তাঁকে হাঁটু-সমান জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বৃষ্টিতে তাঁর গোটা শরীর ভিজে যায়। অথচ অসুস্থ হওয়ার কোনও সুযোগও তাঁর ছিল না, কারণ সামনে একাধিক শুটিংয়ের কাজ বাকি ছিল।

অভিনেত্রী আরও জানিয়েছেন, পরিস্থিতি দেখে তাঁর গাড়ির চালক বারবার পুণেতে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু ধনশ্রী মুম্বইয়ে পৌঁছনোর সিদ্ধান্তেই অনড় ছিলেন। তাঁর বক্তব্য, অভিনেতারা কাজের ক্ষেত্রে দেওয়া কথা রাখার চেষ্টা করেন। শুটিং এবং সম্প্রচারের কাজ আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই প্রবল দুর্ভোগের মধ্যেও শেষ পর্যন্ত ধীরে ধীরে মুম্বইয়ের শুটিং সেটে পৌঁছে যান তিনি।

নিজের পোস্টে প্রকৃতির শক্তির কথাও উল্লেখ করেছেন ধনশ্রী। অভিনেত্রীর বক্তব্য, প্রকৃতির সামনে কারও কিছু করার নেই। তবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এমন কোনও বড় বা ভয়াবহ ঘটনা যেন না ঘটে, যা মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। 

ধনশ্রী কাডগাঁওকর মারাঠি টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘তুজ্যাত জীব রঙ্গলা’-র মাধ্যমে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি পান তিনি। ধারাবাহিকটির রণদা ও অঞ্জলি জুটি দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। পাশাপাশি রাজা ও নন্দিনীর চরিত্রও নজর কেড়েছিল। রণদার ভাবি নন্দিনীর চরিত্রে ধনশ্রীর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও আজও তার চরিত্র ও অভিনেতাদের মনে রেখেছেন দর্শকরা। বর্তমানে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ধনশ্রী কাডগাঁওকর।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget