এক্সপ্লোর

Divya Khosla Kumar: অ্যাকশন দৃশ্যের শ্যুটে আহত দিব্যা খোসলা কুমার, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

Divya Khosla Kumar Injured: দিব্যার পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন অজস্র অনুরাগী। একজন লিখেছেন, 'খুবই খারাপ খবর... প্লিজ নিজের খেয়াল রাখো ও তাড়াতাড়ি সেরে ওঠো।'

নয়াদিল্লি: আগামী ছবির অ্যাকশন দৃশ্যের (action sequence) শ্যুটিং করতে গিয়ে গুরুতর জখম (injured) হলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই দিলেন সেই খবর। ছবিতেই অভিনেত্রী মুখে জখমের দাগ স্পষ্ট। সুস্থ হয়ে উঠতে অনুরাগীদের আশীর্বাদ প্রার্থনা করলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী। পোস্ট শেয়ার করার সঙ্গে কমেন্টে ভরতে থাকে সোশ্যাল মিডিয়া।

শ্যুটিংয়ে জখম দিব্যা খোসলা কুমার

দিব্যা খোসলা কুমার এদিন একাধিক ছবি পোস্ট করেন। গালে লাল টকটকে ক্ষত। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'আমার আগামী প্রোজেক্টের অ্যাকশন দৃশ্য শ্যুটের সময় খুব বাজেভাবে আহত হয়েছি। কিন্তু শো মাস্ট গো অন। আপনাদের সকলের আশীর্বাদ ও সেরে ওঠার শক্তি চাই।'

দিব্যার পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন অজস্র অনুরাগী। একজন লিখেছেন, 'খুবই খারাপ খবর... প্লিজ নিজের খেয়াল রাখো ও তাড়াতাড়ি সেরে ওঠো। আমরা শুধু আমাদের প্রার্থনা দিয়ে সাহায্য করতে পারি। সব ঠিক হয়ে যাবে... দ্রুত তোমাকে সুস্থ হয়ে উঠতে দেখতে পাব বলে আশা করছি... চিন্তা না করে শক্ত থাকো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং ওঁর আশীর্বাদে তুমি দ্রুত সেরে উঠবে দিব্যা দি।' অপর একজন লেখেন, 'চাঁদেও তো দাগ থাকে বটে।' অবশ্য কেউ কেউ কটাক্ষও করেছেন। একজন কমেন্টে লেখেন, 'এটাকে খারাপ বলছ? এমন কিছুও হয়নি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyakhoslakumar (@divyakhoslakumar)

এরপর 'ইয়ারিয়া ২' ছবিতে দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। হিমাংশু কোহলি ও রকুলপ্রীত সিংহ অভিনীত হিট ছবি 'ইয়ারিয়া'র সিক্যুয়েল এটি। আগামী ছবিতে দেখা মিলবে দিব্যা, মিজান জাফরি, যশ দাশগুপ্ত, ওয়ারিনা হুসেন, প্রিয়া ওয়ারিয়র ও পার্ল ভি পুরীর। 

আরও পড়ুন: Phir Hera Pheri 3: অন্ধ ডনের চরিত্রে সঞ্জয় দত্ত, একগুচ্ছ চমক 'ফির হেরা ফেরি ৩'-এ

এর আগে 'ইয়ারিয়া ২' মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের মে মাসে। ২০২২ সালের অক্টোবর মাসে ছবির নাম ঘোষণা হয়। তবে জানুয়ারি মাসে নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০ অক্টোবর ছবির নতুন মুক্তির তারিখ। ছবির পরিচালনায় রাধিকা রাও ও বিনয় সাপ্রু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget