এক্সপ্লোর

Phir Hera Pheri 3: অন্ধ ডনের চরিত্রে সঞ্জয় দত্ত, একগুচ্ছ চমক 'ফির হেরা ফেরি ৩'-এ

Sanjay Dutt: বেশ কিছু সময় আবারও স্বমহিমার পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত।

কলকাতা: 'হেরা ফেরি' ফ্র্য়াঞ্চাইজির ছবি 'ফির হেরা ফিরে ৩'-এর শ্য়ুটি শুরু হতে চলেছে চলতি বছরই। বলিউডের খবর অনুযায়ী, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, এই কমেডি ঘরানার ছবিতে অন্ধ ডনের চরিত্রে দেখা মিলবে তাঁর।

পরিচালক ফরহাদ সামজির এই ছবিতে দেখা মিলবে কার্তিক আরিয়ানেরও। সূত্রের খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস,আবুধাবি ও দুবাইতে বিভিন্ন লোকেশনে শ্যুট হবে এই ছবির।

সঞ্জয় দত্ত জানিয়েছেন, "এটি একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি, আর আমি এই ছবির অংশ হতে পেরে অত্য়ন্ত খুশি। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু। অন্য়দিকে, অক্ষয় কুমার,সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভাল লাগছে।'

আরও পড়ুন...

এবার তথ্যচিত্রে হানি সিংহের গল্প, প্রযোজনায় গুণীত মোঙ্গার 'শিক্ষা এন্টারটেনমেন্ট'

 প্রসঙ্গত, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তৃতীয় ভাগে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল, 'হেরা ফেরি ৩'-এ অভিনয় করতে রাজী হননি বলিউডের খিলাড়ি। আবার সম্প্রতি শোনা গিয়েছে, দর্শকদের চাহিদা এবং নির্মাতাদের বিশেষ অনুরোধে ছবির কাজ নাকি তিনি শুরু করেছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার এম্পায়ার স্টুডিওতে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছবির প্রোমোও শ্যুট করেন। তার প্রথম ছবিও সামনে আসে। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, পরেশ রাওয়াল (Paresh Rawal) নাকি ছবির গল্প থেকে শ্যুটিং লোকেশন সমস্ত কিছুই ফাঁস করে দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে 'হেরা ফেরি ৩' সম্পর্কে নানা কথা বলেন পরেশ রাওয়াল। তিনি জানান, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে অভিনয় তাঁর কাছে ঘরের ফেরার মতো।  অভিনেতা বলেন, 'ওদের সঙ্গে দেখা হয়ে মনে হল যেন ঘরে ফিরলাম। অক্ষয় আর সুনীলের সঙ্গে সবসময় মজা করে কাজ হয়। ওরা অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। তাছাড়া নিজেদের কাজ নিয়ে অনিশ্চয়তাতেও ভোগে না। আমাদের একে অপরের প্রতি সম্মান আছে। আমাদের পর্দার বাইরের রসায়ন প্রভাবে ফেলে পর্দাতেও।'

অন্য়দিকে, এর আগে শোনা গিয়েছিল 'হেরা ফেরি ৩'-এ থাকবেন না অক্ষয় কুমার। তাঁর পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই তিন জনকে পর্দায় একসঙ্গে দেখা দর্শকদের কাছে নস্ট্যালজিয়ার থেকে কম কিছু নয়। 'হেরা ফেরি' ও 'ফির হেরা ফেরি' মানুষের অত্যন্ত পছন্দের দুটি ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prabhat Roy Film: 'জন্মদিনের সবচেয়ে বড় উপহার', ১১ বছর পরে 'অ্যাকশন-কাট' বলবেন প্রভাত রায়! অভিনয়ে কারা?
'জন্মদিনের সবচেয়ে বড় উপহার', ১১ বছর পরে 'অ্যাকশন-কাট' বলবেন প্রভাত রায়! অভিনয়ে কারা?
Subhasree Ganguly: ইউভানকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী, দুবাইয়ের কথা উঠতেই বললেন, 'ভয়াবহ অভিজ্ঞতা'
ইউভানকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী, দুবাইয়ের কথা উঠতেই বললেন, 'ভয়াবহ অভিজ্ঞতা'
Sourav Ganguly: নতুন ইনিংস সৌরভের, টি-২০ বিশ্বকাপের মাঝেই ইডেন থেকে বড় ঘোষণা!
নতুন ইনিংস সৌরভের, টি-২০ বিশ্বকাপের মাঝেই ইডেন থেকে বড় ঘোষণা!
Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget