এক্সপ্লোর

Dipankar De Birthday: 'তোমার দীর্ঘ আয়ু হোক', দীপঙ্কর দে-র জন্মদিনে শুভেচ্ছা দোলন রায়ের

Dolon Roy wishing Dipankar De: বাংলা অভিনয় জগতের দুই অত্যন্ত জনপ্রিয় নাম দীপঙ্কর দে ও দোলন রায়। বেশ কিছু বছর ধরে একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

কলকাতা: প্রিয় মানুষের জন্মদিন (Birthday) বলে কথা। তাঁকে স্পেশাল অনুভব তো করাতেই হবে। সেদিক থেকে কোনও খামতি রাখেননি অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। আজ বর্ষীয়াণ অভিনেতা দীপঙ্কর দে-র (Dipankar De) জন্মদিন। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একগুচ্ছ ছবির সঙ্গে মনের মানুষকে শুভেচ্ছা (Birthday Wishes) জানালেন অভিনেত্রী।

জন্মদিনের শুভেচ্ছা

৫ জুলাই, সোশ্যাল মিডিয়ায় নিজেদের একসঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন দোলন রায়। আদুরে ক্যাপশনে লেখেন, 'জীবন মানে অনেক আধার / একটু খানি আলো / সেই আলোতেই হৃদয় ভরুক / মুহূর্ত কাটুক ভালো / বছর বছর ফিরে আসুক / তোমার জন্মদিন ..... তুমি সুস্থ থেকো , ভালো থেকো , তোমার দীর্ঘআয়ু হোক ... ঈশ্বর কাছ থেকে এইটুকু কামনা ।। আর কিছু চাই না।।' (অপরিবর্তিত)

'দীপঙ্কর-দোলন' কথা

প্রসঙ্গত, বাংলা অভিনয় জগতের দুই অত্যন্ত জনপ্রিয় নাম দীপঙ্কর দে ও দোলন রায়। বেশ কিছু বছর ধরে একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়েতে হাজির ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধুরা।

শুধু বাংলা ছবিতেই নয়, একাধিক বাংলা ধারাবাহিকেও অভিনয় করে চলেছেন এই জুটি। 

আরও পড়ুন: Indrani: কবে, কখন দেখা যাবে নতুন বাংলা সিরিয়াল 'ইন্দ্রাণী', প্রকাশ্যে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দোলন রায়, চলতি বছরে বিয়ের দুই বছর পূর্তিতেও পোস্ট করেন। তিনি লেখেন, 'সংবিধানে আজ আমাদের ২ বছর। ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন, এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।'

একাধিকবার সম্পর্ক, 'লিভ-ইন' ও বয়সের ফারাক নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন দোলন ও দীপঙ্কর। ২৫ বছর আগে টলিউড অভ্যস্থ ছিল না 'লিভ-ইন' সম্পর্কে। সেসময়ে টলিউডের অলিতে গলিতে কান পাতলেই তাঁদের সম্পর্কের গসিপ শোনা যেত। কিন্তু সেই সব সমালোচনাকে এড়িয়ে ভরসা রেখেছেন নিজেদের ওপর, নিজেদের সম্পর্কের ওপর, নিজেদের ভালবাসার ওপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget