এক্সপ্লোর

Indrani: কবে, কখন দেখা যাবে নতুন বাংলা সিরিয়াল 'ইন্দ্রাণী', প্রকাশ্যে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক

Bengali Serial Indrani: 'সমাজের চেনা ছক ভেঙে অন্য এক প্রেমের গল্প বলতে আসছে 'ইন্দ্রাণী'।

কলকাতা: বেশ কিছুদিন ধরেই জানা যাচ্ছিল, ছোট পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী' (Indrani)। নাম ভূমিকায় এই ধারাবাহিকে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। এর আগে অঙ্কিতাকে একাধিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মাঝে কিছুটা বিরতি নিয়ে ফের ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন তিনি। তবে, এবার গল্প একেবারে অন্য ধারায় বইবে। 

অসমবয়সী প্রেমের গল্প নিয়ে ছবি কিংবা ধারাবাহিক এর আগেও তৈরি হয়েছে। বর্তমাণে ছোট পর্দার একটি জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এও অসমবয়সী প্রেম দেখানো হচ্ছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন। কিন্তু 'ইন্দ্রাণী' ধারাবাহিকের গল্প বইবে অন্য খাতে। এখানে দেখানো হবে ছেলেটির থেকে মেয়েটি বয়সে অনেকটা বড়। এমনকি তাঁর একটি সন্তানও রয়েছে। এমন ছক ভাঙা প্রেমের গল্প নিয়েই আগামী ১৮ জুলাই থেকে সম্প্রচারিত হবে 'ইন্দ্রাণী'। তার আগে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক (Indrani Title Track) মুক্তি পেল। 

'ইন্দ্রাণী' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক-

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ভিডিওটি 'ইন্দ্রাণী' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক। সেটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'সমাজের চেনা ছক ভেঙে অন্য এক প্রেমের গল্প বলতে আসছে 'ইন্দ্রাণী'।

আরও পড়ুন - Akshay Kumar on Politics: কবে রাজনীতিতে আসছেন? অবশেষে দিনক্ষণ জানিয়ে দিলেন অক্ষয় কুমার

প্রসঙ্গত, 'ইন্দ্রাণী' ধারাবাহিকের যে প্রোমো ইতিমধ্যেই প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে, মুখ্য চরিত্রে অভিনয় করা 'ইন্দ্রাণী'র ব্যক্তিগত জীবন একেবারেই সুখের নয়। তার স্বামী তার সঙ্গে থাকে না। উল্টে সে থাকে তার শ্বশুরবাড়ির সঙ্গে। মূলত সে-ই তার শ্বশুরবাড়ির একমাত্র রোজগেরে। একার কাঁধে সংসার টানতে হয়। রয়েছে তার এক সন্তানও। ব্যক্তিগত জীবনের জন্য নানা কটু মন্তব্যও শুনতে হয় তাকে। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল 'ইন্দ্রাণী'। তার প্রেমে পড়ে তার থেকে অনেক কম বয়সী একটি ছেলে। যে কিনা আবার হাসপাতালের মালিকের নাতি। এই অসমবয়সী প্রেম কি পূর্ণতা পাবে? সমাজ কোন চোখে দেখবে? সব কিছু জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। 'ইন্দ্রাণী' শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই থেকে। দেখা যাবে প্রতিদিন রাত ৮টায় কালার্স বাংলায়।

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget