এক্সপ্লোর

Koel Mallick Social Media: জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলার মন্ত্র কী? উত্তর দিলেন কোয়েল

কোন পোশাকে তোমায় সবচেয়ে সুন্দর লাগে? 'শাড়ি', এক মুহূর্তও না ভেবে হাসিমুখে উত্তর দিলেন কোয়েল মল্লিক। আজ ইনস্টগ্রামে এক মজার প্রশ্ন উত্তরের খেলায় মেতেছিলেন টলি কুইন। স্ক্রিনে আসা সমস্ত প্রশ্নের উত্তর দিলেন ঝটপট। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। ক্যাপশানে লিখলেন, 'মন বড় করো, সুন্দর থাকো'।

কলকাতা: কোন পোশাকে তোমায় সবচেয়ে সুন্দর লাগে? 'শাড়ি', এক মুহূর্তও না ভেবে হাসিমুখে উত্তর দিলেন কোয়েল মল্লিক। আজ ইনস্টগ্রামে এক মজার প্রশ্ন উত্তরের খেলায় মেতেছিলেন টলি কুইন। স্ক্রিনে আসা সমস্ত প্রশ্নের উত্তর দিলেন ঝটপট। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। ক্যাপশানে লিখলেন, 'মন বড় করো, সুন্দর থাকো'।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন কোয়েল মল্লিক। সবুজ পোশাক আর খোলা চুলে ঝলমল করছেন অভিনেত্রী। যেন নিজের হাত থেকেই স্ক্রিনে ফুটিয়ে তুলছেন একের পর এক প্রশ্ন। তারপর তার উত্তর দিচ্ছেন হাসিমুখে। প্রথম প্রশ্নে তাঁকে প্রশ্ন করা হচ্ছে, কোন পোশাকে আপনাকে সবচেয়ে ভালো লাগে? 'শাড়ি', এক মুহূর্তও না ভেবে হাসিমুখে উত্তর দিয়ে দিলেন কোয়েল। পরের প্রশ্ন, 'প্রিয় স্টাইল স্টেটমেন্ট কী? কোয়েল বলছেন, 'হাই হিল স্টিলেটো, খুব বড় হিল।' সৌন্দর্যের সংজ্ঞা কী? কোয়েল বলছেন, 'দয়া, মনকে উদার করা'। বর্ষাকালে ত্বকের চর্চার জন্য কী করেন কোয়েল? উত্তরে অভিনেত্রী বললেন, 'কেবল বর্ষা নয়, সমস্ত ঋতুর জন্যই রূপচর্চার জন্য জরুরি ইতিবাচক চিন্তাভাবনা।' শেয় প্রশ্ন স্ক্রিনে ফুটে ওঠে, 'জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলার মন্ত্র কী?' উত্তরে কোয়েল বলেন, 'দায়িত্ব ও কর্তব্যবোধ।'

‘বিশ্ব যোগ দিবস’-এ নানা রকমের আসন করে ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গেই অনুরাগীদের জন্য প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখানো সব কটি আসনের নাম সমস্ত অনুরাগীদের থেকে জানতে চেয়েছিলেন অভিনেত্রী। আজ নিজেই উত্তরদাতা হলেন কোয়েল। আর পছন্দের অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও বেশ জনপ্রিয় হল নেটিজেনদের মধ্যেও।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি 'ফ্লাইওভার'। ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। করোনা পরিস্থিতিতে কিছুদিন আটকে ছিল এই ছবির মুক্তি। এরপর সিনেমাহল খোলার পরেই মুক্তি পেয়েছিল কোয়েলের 'ফ্লাইওভার'। আগামীতেও একাধিক নতুন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget