এক্সপ্লোর

Hema Malini: বয়স যেন স্রেফ সংখ্যা, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সীতার ভূমিকায় নজরকাড়া ৭৫-এর হেমা

Ram Mandir Inauguration: রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা। সীতার চরিত্রে দেখা গেল তাঁকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ককে।

কলকাতা: গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে।

অভিনয়ের পাশাপাশি, হেমা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। ভরতনাট্যমের প্রশিক্ষণ রয়েছে তাঁর। রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা। সীতার চরিত্রে দেখা গেল তাঁকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ক (Vishal Nayak)-কে। আজ এই তারকা সংসাদের পারফরম্যান্স ঘিরে জনগণের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বলিনায়িকার অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। পায়ে পায়ে ৭৫ বছর পার করেছেন হেমা। তবে তাঁর নাচ দেখে এদিন মনে হয়, বয়স নেহাৎ সংখ্যামাত্র। 

হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়। সেই মতোই, ১৭ তারিখ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি। সীতার ভূমিকায় নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁরই হাতে। অযোধ্যায় রামমন্দিরের যজ্ঞশালার গ্যালারিকে সাজিয়ে তুলেছেন বাঙালি শিল্পীরা। রামায়ণের বিভিন্ন কাণ্ড এবং চরিত্রদের ফুটিয়ে তুলেছেন তাঁরা। রঙিন আলোর খেলায়, তা হয়ে উঠেছে নয়নাভিরাম। উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। আজ রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান। 

আরও পড়ুন: Sweta Bhattacharya Exclusive: 'নুন-ভাত খেয়েছি, কাজ ছাড়া বাড়িতে বসে থেকেছি ১ বছর', লড়াইয়ের গল্প শোনালেন শ্বেতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget