এক্সপ্লোর

Nusrat Jahan on Instagram: সুখ, আশা ও ভালবাসার বীজ বপণ করুন ; ইনস্টাগ্রামে তাৎপর্যপূর্ণ পোস্ট নুসরতের

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে বিবৃতি। যশের সঙ্গে সম্পর্কের জল্পনা। বেবি বাম্পের ছবি। এইসব পর্বের পর ফের ইনস্টাগ্রামে তাৎপর্যপূর্ণ পোস্ট নুসরত জাহানের।

কলকাতা : দিনকয়েক আগে নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন। তার পর থেকে কার্যত চুপ। তবে, নিজের মনোভাব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে বুঝিয়ে দিচ্ছেন নুসরত জাহান।  

আগের দিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত লিখেছিলেন, যতদিন না একজন মহিলা শক্তিশালী হচ্ছে, ততদিন সবাই চায় যে সে শক্তিশালী হোক। তারপর সবাই তাকে অন্য ভাবে ডাকতে শুরু করে। কিন্তু, একজন শক্তিশালী মহিলা আগেও কারও কথা শুনত না, আর এখনও শুনবে না।'

এই পোস্টের আগেও একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন অভিনেত্রী-সাংসদ। লিখেছিলেন, 'আমাদের সবাই জীবনে এমন একজন মানুষ চাই যে আমাদের বিচার করবে না, শুধু আমাদের মনের আবেগ, অনুভূতিগুলো ভাগ করে নেবে।'

একইভাবে ফের ইনস্টাগ্রাম পোস্টে নিজের মনোভাব বোঝালেন নুসরত। লিখলেন, সুখ, আশা ও ভালবাসার বীজ বপণ করুন। অর্থাৎ জীবনের নতুন মোড় নিয়ে আশাবাদী অভিনেত্রী। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্পের ছবি। ছবিতে দেখা গিয়েছে সাদা গাউন ও হালকা লিপস্টিক পরে দাঁড়িয়ে হাসছেন নুসরত। ঢিলে পোশাকের মধ্যে দিয়েও স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। ছবিতে রয়েছেন টলিউডের আরও দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীও।

২০১৯ সালে তুরস্কে বিয়ে। তারপর কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশন। নুসরত জাহান আর নিখিল জৈনের বিয়ের জৌলুস এখনও ভুলতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু দু'বছর না ঘোরার আগেই সেই সম্পর্ক যে কার্যত কাদা ছোঁড়াছুড়ির জায়গায় পৌঁছে যাবে, তা আঁচ করা যায়নি। নিজের ও নিখিলের সম্পর্ককে বিয়ে বলে মানতে অস্বীকার করেছিলেন নুসরত জাহান। এই মর্মে একটি বিবৃতিও দেন। পাল্টা বিবৃতি দেন নিখিলও। এদিকে নুসরতের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি জুড়ে। নুসরতের সঙ্গে জুড়ে গিয়েছে অভিনেতা যশের নামও। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। তার পর আজ ফের ইনস্টাগ্রাম পোস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget