এক্সপ্লোর

Sonakshi Sinha on Instagram: ইনস্টাগ্রামে সোনাক্ষী সিনহার ফলোয়ার সংখ্যা ২ কোটি

Sonakshi Sinha: অভিনেত্রী সোনাক্ষী সিনহা অনস্ক্রিন যেমন জনপ্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা প্রচণ্ড।

মুম্বই: অভিনেত্রী সোনাক্ষী সিনহা অনস্ক্রিন যেমন জনপ্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা প্রচণ্ড। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি। নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, ইনস্টাগ্রাম এখন ২০ মিলিয়ন শক্তিশালী। সবাই এখন নাচুন।’

সোনাক্ষী এখন তাঁর পরবর্তী ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, নোরা ফতেহি। ছবির প্রচারের পাশাপাশি দ্যুতিও ছড়াচ্ছেন সোনাক্ষী। তাঁকে নিত্যনতুন গ্ল্যামারাস রূপে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করছেন তিনি। 

সোনাক্ষীকে যে কোনও পোশাকেই ভাল লাগে। বলিউডের জনপ্রিয় স্টাইলিস্ট মোহিত রাই, তরঙ্গ অগ্রবাল, শুভী কুমারের ডিজাইন করা পোশাকেও সোনাক্ষীকে অসাধারণ দেখতে লাগছে।

ওটিটি প্ল্যাটফর্মে ১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। সোমবার এই ছবির নির্মাতারা অজয় দেবগনের সঙ্গে অবসরপ্রাপ্ত উইং কম্যান্ডার বিজয় কার্নিকের একটি কথোপকথন প্রকাশ করেছেন। এই কথোপকথনের সময় অজয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কীভাবে আসল নায়ক বিজয় কার্নিকের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছেন? জবাব অজয় বলেন, ‘যখন পরিচালক অভিষেক দুধাইয়া প্রথম আমাকে বলেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় উইং কম্যান্ডার বিজয় কার্নিকের মহিলাদের সাহায্য চাওয়ার ঘটনা নিয়ে ছবি বানাতে চান, তিনি বলেন, এই ঘটনা নিয়ে গবেষণা করেছেন এবং তাঁর দলের সদস্যরা মাতাপুরের ৫০-৬০ জন মহিলার সঙ্গে কথা বলেছেন। সে কথা শুনেই আমি এই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাই।’ 

এই ছবিতে অভিনয়ের বিষয়ে অজয় আরও জানিয়েছেন, ‘ইউনিফর্ম পরলেই ভিতর থেকে শক্তি ও মর্যাদাবোধ আসে। ইউনিফর্ম পরলেই চিন্তাভাবনা ও শারীরিক ভঙ্গি বদলে যায়। নিজের মধ্যে একটি ক্ষমতা চলে আসে। আমি এই ছবিতে অভিনয় করতে গিয়ে সেটা সবসময় অনুভব করেছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget