এক্সপ্লোর

Adah Sharma: যেখানে মিলেছিল সুশান্তের দেহ, সেই বাড়ির বাসিন্দা হবেন 'দ্য কেরালা স্টোরি'-র আদাহ্ শর্মা?

Sushant Singh Rajput: ২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত।

কলকাতা: যে বাড়ি নিয়ে এত জল্পনা-কল্পনা, এমনকি কিছুটা ভয়-আতঙ্কও, এবার কি সেই বাড়ির মালিক হচ্ছেন বলিউড অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)? যে বাড়ির এককালের বাসিন্দা ছিলেন সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), এবার কি সেই বাড়িই কিনছেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)-র নায়িকা? সদ্য পাপারাৎজিরা তাঁকে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে! তবে কি সত্যিই সেই বাড়ির মালিক এবার হচ্ছেন আদাহ্? 

২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি থেকে সমুদ্র দেখা যেত বলে, বেশ অনেক টাকাই ভাড়া গুনতে হত অভিনেতাকে। এই ফ্ল্যাটের ব্যালকনিতেই সাধের টেলিস্কোপ বসিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি নজর রাখতেন তারায়। এই ফ্ল্যাটেই জীবনাবসান হয় সুশান্তের। এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। 

সম্প্রতি, আদাহ্ শর্মাকে দেখা যায় সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরতে। বাড়িটি ঘুরেও দেখেন তিনি। ছাদেও বেশ কিছুটা সময় কাটান। সেই থেকেই গুঞ্জন শুরু হয়েছে, সেই অ্যাপার্টমেন্টটি নাকি কিনেছেন আদাহ্। গোলাপি চিকনকারি কুর্তিতে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা ঘিরে ধরেন তাঁকে। হাসতে হাসতে আদাহ্ এগিয়ে আসেন তাঁদের দিকে। পাপারাৎজিরা প্রশ্ন করেন, তিনি এই বাড়ি কিনেছেন কি না? কিন্তু সেই প্রশ্নের উত্তর দেননি আদাহ্। হাসতে হাসতে কেবল বলেন, 'কোনও কথা এগোলে, সবার আগে আপনাদেরই জানাব। মিষ্টির বাক্স নিয়ে খবর দেব। দেখুন, আমি তো প্রশ্নের উত্তর না নিয়ে চলে যাইনি। কোনও কথা পাকা হলে অবশ্যই জানাব।'

যেমন সরাসরি উত্তর দিলেন না আদাহ্, তবে উড়িয়ে দিলেন না এই অ্যাপার্টমেন্ট কেনার গুঞ্জনও। বান্দ্রার এই অ্যাপার্টমেন্ট নাকি একটা সময় কিনেছিলেন এক বিদেশি। তেমনটাই গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন গুঞ্জন, আদাহ্ নাকি কিনেছেন ওটি। তবে তিনি কবে থেকে পাকাপাকিভাবে কবে থাকবেন বা আদৌ থাকবেন কি না, সেটা নিয়ে আদাহ্ মুখ খোলেননি। 

শোনা গিয়েছিল, বাড়ির মালিক নাকি কোনও অভিনেতা-অভিনেত্রীকে এই বাড়ি দিতে চান না। তবে ২০২০ সাল থেকে খালি পড়েছিল ওই বাড়ি। এবার আদাহ্ আদৌ ওই বাড়িতে থাকে কি না সেটাই দেখার। 

আরও পড়ুন: Rukmini-Dev: যাঁর হাত ধরে বিনোদিনী বা দ্রৌপদী হয়ে ওঠা, সেই রামকমলকে জাতীয় পুরস্কারের শুভেচ্ছা রুক্মিণীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget