এক্সপ্লোর

Rukmini-Dev: যাঁর হাত ধরে বিনোদিনী বা দ্রৌপদী হয়ে ওঠা, সেই রামকমলকে জাতীয় পুরস্কারের শুভেচ্ছা রুক্মিণীর

Ram Kamal Mukherjee: রুক্মিণীর সঙ্গে দ্রৌপদীকে নিয়ে নতুন ছবির ঘোষণাও করে ফেলেছেন রামকমল। আর পরিচালক বন্ধুর সাফল্যে লম্বা নোট লিখলেন পর্দার 'সত্যবতী'। 

কলকাতা: তাঁর আগামী ছবি পরিচালনা করছেন যিনি, তাঁর মাথায় জাতীয় পুরস্কারের মুকুট। শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে, পরিচালক বন্ধু রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও দেব (Dev)। '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) 'নন ফিচার ফিল্ম' (Non Feature Film) বিভাগে বিশেষ উল্লেখ (Special Mention) পেয়েছে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের (Ram Kamal Mukherjee) ছবি 'এক দুয়া' (Ek Duaa)। এষা দেওল তখতানি অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায় ২০২১ সালে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র শ্যুটিং। রুক্মিণীর সঙ্গে দ্রৌপদীকে নিয়ে নতুন ছবির ঘোষণাও করে ফেলেছেন তিনি। আর পরিচালক বন্ধুর সাফল্যে লম্বা নোট লিখলেন পর্দার 'সত্যবতী'। 

বিনোদিনীর ক্ল্যাপস্টিক ধরে রয়েছেন রামকমল। তার আড়ালে রয়েছেন রুক্মিণী। লম্বা বিনুনি আর ডোরা কাটা শাড়িটা ছাড়া আর বাকি সাজ আড়ালেই রয়েছে। অভিনেত্রী লিখছেন, 'জাতীয় পুরস্কার! এটা বিশাল ব্যাপার। আমার বন্ধু, আত্মবিশ্বাসের খনি, আমার রাত ১টায় ফোন করার মানুষ, আমার সমস্ত বিটিএস আড়ালে রাখার মানুষ, আর হ্যাঁ... আমার প্রিয় পরিচালক। প্রথম জাতীয় পুরস্কার সবসময় বিশেষ..'এক দুয়া'-র জন্য অনেক শুভেচ্ছা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন দেব-ও। যদিও বিনোদিনী ছবিতে অভিনয় করছেন না তিনি। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে দেব। শ্যুটিং চলাকালীন মাঝে মাঝে হাজিরও হয়ে যেতেন তিনি। সেই ক্যামেরার আড়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছেন, 'আমার এবং গোটা বাঙালিদের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আমার ছবি 'বিনোদিনী'-র পরিচালক রামকমল জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সবাই তোমার জন্য ভীষণ ভীষণ খুশি। একজন সাংবাদিক থেকে পরিচালক হয়ে ওঠার তোমার যে সফর, তা সত্যিই আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ক।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, 'বিনোদিনী' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এরপরে, রুক্মিণীকে দ্রৌপদীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রামকমল-রুক্মিণীর এই জুটির থেকে প্রত্যাশা রয়েছে দর্শকদের। 

আরও পড়ুন: New Web Series: ওয়েব সিরিজে এবার 'নাপিত' মধুরিমা বসাক, প্রকাশ্যে 'লেডি ক্যুইন জেন্টস পার্লার'-এর পোস্টার

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget