এক্সপ্লোর

Adipurush: শুরু হয়ে গিয়েছে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং, প্রথম দিনে কত বিক্রি?

'Adipurush' Advance Booking: রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হিসেব অনুযায়ী, টিকিট বিক্রির পরিমাণের নিরিখে প্রথম সারিতে রয়েছে 'পিভিআর' ও 'আইনক্স'। এখানে টিকিট বিক্রির পরিমাণ যথাক্রমে ৮,৮০০ ও ৬,১০০।

নয়াদিল্লি: আগামী শুক্রবার, ১৬ জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush)। বহু প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে দেখা মিলবে রাম রূপে প্রভাস (Prabhas) ও জানকী রূপে কৃতী শ্যাননের (Kriti Sanon)। ১১ জুন, অর্থাৎ রবিবার শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং (Advance Ticket Booking)। প্রথম দিনে কত টাকার টিকিট বিক্রি হল?

অগ্রিম বুকিং শুরু হল 'আদিপুরুষ' ছবির টিকিটের

প্রেক্ষাগৃহে আসতে এখনও দিন পাঁচেক বাকি। ইতিমধ্যেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। বিদেশে আরও আগে শুরু হয়ে গিয়েছিল অ্যাডভান্স বুকিং এবং তাতে বিপুল পরিমাণ সাড়া পেয়েছিলেন ছবির নির্মাতারা। ফলে আশা ছিল আগে থেকেই।

ঘোষণা হয়েছিল আগেই, সেই অনুযায়ী, ১১ জুন ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায় এবং এখনও পর্যন্ত প্রতিক্রিয়া বেশ আশাব্যঞ্জক। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওম রাউত পরিচালিত, ভূষণ কুমার প্রযোজিত ছবির ১৮ হাজার টাকার টিকিট বিক্রয় হয়েছে। এটি শুধুমাত্র তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এর মিলিত হিসেব। এছাড়া একাধিক সিঙ্গল স্ক্রিনও রয়েছে। নির্মাতাদের আশা এই অঙ্ক ২৩ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছে গেছে মধ্যরাত পর্যন্ত। 

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হিসেব অনুযায়ী, টিকিট বিক্রির পরিমাণের নিরিখে প্রথম সারিতে রয়েছে 'পিভিআর' ও 'আইনক্স'। এখানে টিকিট বিক্রির পরিমাণ যথাক্রমে ৮,৮০০ ও ৬,১০০। অন্যদিকে সিনেপলিসে বিক্রি হওয়া টিকিটের পরিমাণ ৩৫০০। এই ধারা বেশ ভালই, কারণ দুপুর ১২টার মধ্যে মোট টিকিট বিক্রির পরিমাণ ছিল ৭৮০০, অর্থাৎ বাকি টিকিট বিক্রি হয়েছে তার পরের ৬ ঘণ্টায়। 

এছাড়া বেশ কিছু তারকা এই ছবির 'বাল্ক' অর্থাৎ একসঙ্গে বিপুল পরিমাণ টিকিট বুক করেছেন। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে সেই সংখ্যা ধরে এই হিসেব কি না। সপ্তাহান্তের হিসেব করলে, 'আদিপুরুষ' উত্তরে ৩৫ হাজার টিকিট বিক্রি করেছে তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে। ছবির মুক্তির দিনেই ৬০ শতাংশ বিক্রি হয়েছে প্রায়। তবে এই পুরো হিসেবটাই শুরু হিন্দি সংস্করণের ক্ষেত্রে। ছবি মুক্তি পাবে তেলুগু, তামিল, মালয়লম ও কন্নড় ভাষাতেও।

আরও পড়ুন: Summer Skin Care: গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget