এক্সপ্লোর

Sharvari: শাহরুখ-সলমনের পর আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে শর্বরীর প্রবেশ?

Spy Universe: 'আদি মনে করছেন যে এখন দর্শকের কাছে এই ইঙ্গিতটা পৌঁছে দেওয়ার সময় এসে গেছে যে নতুন তারকার জন্ম হতে চলেছে'।

মুম্বই: এবার 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) স্পাই ইউনিভার্সে (Spy Universe) নাম লেখাতে চলেছেন এক অভিনেত্রী। শোনা যাচ্ছে তাঁর নাম শর্বরী (Sharvari), যিনি 'বান্টি অউর বাবলি ২' (Bunty Aur Babli 2) ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন। 

স্পাই ইউনিভার্সে এবার শর্বরী?

আদিত্য চোপড়া প্রযোজিত 'বান্টি অউর বাবলি ২' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন শর্বরী। এক ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ রাজ ফিল্মসের অন্দরেই বহুদিন ধরে গ্রুমিং হয়েছে শর্বরীর। এই প্রযোজনা সংস্থা একের পর এক তারকা দিয়েছে বলিউডকে। শর্বরীর প্রতিভার ওপর আদি চোপড়ার যথেষ্ট ভরসা আছে এবং ইন্ডাস্ট্রিও মনে করে যে এই শিল্পীকে কাজের সুযোগ করে দিলে মানুষ পছন্দ করবেন। যথেষ্ট ভাল অভিনেত্রী তিনি, এবং সুন্দরী। সূত্রের দাবি, ইন্ডাস্ট্রির পরবর্তী মহাতারকা হয়ে ওঠার জন্য প্রয়োজন সমস্ত উপাদানই তাঁর মধ্যে আছে। 

সূত্রের আরও দাবি, 'আদি মনে করছেন যে এখন দর্শকের কাছে এই ইঙ্গিতটা পৌঁছে দেওয়ার সময় এসে গেছে যে নতুন তারকার জন্ম হতে চলেছে এবং সেই কারণেই তাঁর সুচিন্তিত স্পাই ইউনিভার্সের অংশ করে তোলার চেষ্টা করছেন। এমন সিরিজ যেখানে শাহরুখ খান, সলমন খান, হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মতো তারকারা রয়েছেন। শোনা যাচ্ছে, শর্বরী এই ইউনিভার্সের একটি বড় ছবির অংশ হবেন।'

আরও পড়ুন: 'Mayaa' Music Launch: মুক্তির অপেক্ষায় রাজর্ষি দে পরিচালিত 'মায়া', হয়ে গেল মিউজিক লঞ্চ

শর্বরী 'বান্টি অউর বাবলি ২'র হাত ধরে বলিউডে পদার্পণ করেন। এছাড়াও যশ রাজ ফিল্মসের একাধিক প্রজেক্ট রয়েছে তাঁর হাতে যেগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে স্পাই ইউনিভার্সে অভিনেত্রীর কত বড় চরিত্র থাকবে বা তাঁকে কার বিপরীতে দেখা যাবে কোনও কিছুই নিশ্চিত হয়নি। 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পায় যশরাজ ফিল্মসের ছবি 'বান্টি অউর বাবলি ২' (Bunty Aur Babli 2)। অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় অভিনীত 'বান্টি অউর বাবলি' ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হয়েছেন 'হম তুম' জুটি সেফ-রানি। সিক্যুয়েলে অভিষেক বচ্চনের জায়গায় এসেছেন সেফ আলি খান (Saif Ali Khan)। সেফ-রানির (Rani Mukerji) সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ওয়াঘকে। মাল্টিস্টারার এই ছবি প্রথম দিনে ২.৬০ কোটি টাকার ব্যবসা করে।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমিক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget