এক্সপ্লোর

'Mayaa' Music Launch: মুক্তির অপেক্ষায় রাজর্ষি দে পরিচালিত 'মায়া', হয়ে গেল মিউজিক লঞ্চ

'Mayaa': উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) রচিত 'ম্যাকবেথ' (Macbeth) থেকে অনুপ্রাণিত ছবি 'মায়া'। লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী।

কলকাতা: বহুদিনের প্রতীক্ষার অবসান। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে (Raajhorshee De) পরিচালিত 'মায়া' ('Mayaa')। সম্প্রতি শহরের এক শপিং মলে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ (Music Launch)। হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরা। 

'মায়া'র মিউজিক লঞ্চে চাঁদের হাট

উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) রচিত 'ম্যাকবেথ' (Macbeth) থেকে অনুপ্রাণিত ছবি 'মায়া'। লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী। মূল প্লট, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক সাবপ্লট। একাধিক চরিত্রের লোভ, উচ্চাশা, হৃদয়হীনতা ও নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণ, দেখা যাবে ছবিতে। প্রসঙ্গত, এই প্রথম কোনও বাংলা ছবিতে ম্যাকবেথের রূপান্তর করা হল। 

ডিএসআর এন্টারটেনমেন্ট হাউজের উপস্থাপনায়, দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা সহ টলিউডের ১৯জন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী ও বাংলা ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলার ভারতে এটি প্রথম ছবি। রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা'র বিশাল সাফল্যের পর 'মায়া' পরবর্তী ছবি। গোটা ছবিটি নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি। 

এই ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী,রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণিতা দাশ, রতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা। 

আরও পড়ুন: Ritabhari Chakraborty: বাবা সিদ্দিকির পার্টিতে আমন্ত্রিত ঋতাভরী, ফ্রেমবন্দি হলেন প্রীতি, আর্শিয়াদের সঙ্গে

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য। বিভিন্ন গানে কণ্ঠ শোনা যাবে রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য্য, উজানের। চলতি বছরের গ্রীষ্মেই মুক্তি পাবে এই ছবি। গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পায় ছবির প্রথম পোস্টার। দুটি পোস্টারের একটিতে সকল অভিনেত্রীদের, অপর পোস্টারে সকল অভিনেতাদের দেখা মেলে। পোস্টার শেয়ার করে পরিচালক রাজর্ষি দে বলেন, 'অবশেষে 'মায়া' মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব খুশি। বাংলা সিনেমায় শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নিয়ে এই প্রথমবার কাজ করা হচ্ছে। ১৯ জন অভিনেতা একসঙ্গে কাজ করেছেন এই ছবিতে। এবং তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছে এই ছবিতে। ২০২৩ সালে অনেকগুলো বড় রিলিজের মধ্যে সম্ভবত এটিও একটা হতে চলেছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাফিয়াত রাশিদ মিথিলার এটি প্রথম ভারতীয় বাংলা ছবি। ও দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছে আমরা জানি। ভারতে এটা প্রথম ছবি ওঁর। এছাড়া সাহিত্য বা নাটক থেকে ছবি তৈরির যে ট্রেন্ড সেটা তো ইতিমধ্যে অনির্বাণ (অনির্বাণ ভট্টাচার্য) 'বল্লভপুরের রূপকথা' করে তৈরি করেই দিল। নাটক থেকে তৈরি চলচ্চিত্র দর্শক কতটা পছন্দ করেন তা দেখলাম। আমার ধারণা ম্যাকবেথের এই সংস্করণও দর্শকের খুবই ভাল লাগবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget