এক্সপ্লোর

Ashish Vidyarthi: 'বয়স কোনও ব্যাপারই না', দ্বিতীয় বিয়ের পরদিনই সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তা আশিষ বিদ্যার্থীর

Ashish Vidyarthi Update: আশিষ বিদ্যার্থী তাঁর ভিডিওয় বলেন, 'আমি সেই সময় ৫৫ বছরের ছিলাম, যখন আমি বলি যে আমি ফের বিয়ে করতে চাই। এবং, এভাবেই আমার আলাপ হয় রূপালি বড়ুয়ার সঙ্গে।'

নয়াদিল্লি: সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। বৃহস্পতিবার বিয়ে সেরে শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও পোস্ট করলেন। কথা বললেন নিজের ব্যক্তিগত জীবন ও দুই বিয়ে নিয়ে। প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতায় তিনি বিয়ে করেন রূপালি বড়ুয়াকে (Rupali Barua)। এদিনের ভিডিওয় নিজের প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর (Piloo Vidyarthi) সঙ্গে বিচ্ছেদ ও তারপর রূপালির সঙ্গে আলাপ প্রসঙ্গে বিস্তারিত জানান অভিনেতা। 

প্রথম বিয়ে ও বিচ্ছেদ সম্পর্কে আশিষের বার্তা

এদিনের ভিডিও পোস্টে আশিষ বিদ্যার্থীকে বলতে শোনা যায়, 'আমরা সকলেই খুশি থাকতে চাই। তাই, প্রায় বছর ২২ আগে পিলুর সঙ্গে আমার আলাপ হয় ও আমাদের বিয়ে হয় এবং সেটা অত্যন্ত ভালভাবে কাটে। আমাদের জীবনে অর্থ আসে, যে এখন ২২ বছর বয়সী। কিন্তু গত দুই বছর ধরে আমি আর পিলু বুঝতে পারছিলাম যে একসঙ্গে আমরা যে সুন্দর ইনিংসটা খেললাম, আমাদের মনে হল আমরা একে অপরের থেকে খানিক আলাদাভাবে ভবিষ্যৎটা দেখি। হ্যাঁ, আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম, যে যদি সব ঠিক করে নেওয়া যায়। কিন্তু তারপর বুঝলাম যে একজনকে অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া এর সমাধান অসম্ভব। এর ফলে আমাদের খুশি নষ্ট হবে। কিন্তু আনন্দই আমরা একমাত্র চাই, তাই না?'

সেই সময় তাঁরা দুজনে বসে সিদ্ধান্ত নেন যে বন্ধুত্বপূর্ণভাবে এই সম্পর্ক শেষ করবেন। 'আমরা যদি একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে হাঁটতে না পারি, তাহলে ভাল আমরা আলাদা পথে হাঁটি কিন্তু সম্পর্ক সুস্থ রাখি', বলছেন আশিষ। একইসঙ্গে তিনি এও জানান যে প্রথম বিয়ের বিচ্ছেদ হয়ে গেলেও তিনি ফের বিয়ে করতে চেয়েছিলেন। কারণ, 'আমি কারও হাত ধরে ঘুরতে চাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashish Vidyarthi Avid Miner (@ashishvidyarthi1)

কীভাবে রূপালির সঙ্গে আলাপ হল আশিষের?

আশিষ বিদ্যার্থী তাঁর ভিডিওয় বলেন, 'আমি সেই সময় ৫৫ বছরের ছিলাম, যখন আমি বলি যে আমি ফের বিয়ে করতে চাই। এবং, এভাবেই আমার আলাপ হয় রূপালি বড়ুয়ার সঙ্গে। আমরা চ্যাটিং শুরু করি আর তারপর এক বছর আগে আমরা দেখা করি। একে অপরের প্রতি আকর্ষিত হই এবং মনে করি যে বাকি পথটা আমরা স্বামী ও স্ত্রী হিসেবে হাঁটতে পারি। এভাবেই রূপালি ও আমার বিয়ে হয়। ওঁর বয়স ৫০ এবং আমার ৫৭, ৬০ নয় কিন্তু বয়সে কী আসে যায় বন্ধু। আমরা প্রত্যেকেই খুশি হতে পারি। আমাদের বয়স যাই হোক না কেন, তাই না? ফলে আপনাদের সকলকে জানাতে চাই, সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়াই ভাল।'

আরও পড়ুন: Benefits of Coconut: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্যবহার করবেন?

প্রসঙ্গত, আশিষ বিদ্যার্থী ও রূপালি বড়ুয়ার বিয়ের ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget