এক্সপ্লোর

Aindrila Sharma: মেঘের পালক, চাঁদের নোলক... 'নিজের ছন্দে' ফিরছেন ঐন্দ্রিলা শর্মা

Aindrila Sharma Update: ক্যানসারের সঙ্গে লড়াই শেষে জয়ী ঐন্দ্রিলা। ব্যধির কারণে তাঁর ভালবাসার নাচও তুলতে হয়েছিল আলমারিতে। কিন্তু এখন তিনি মুক্ত। আর এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

কলকাতা: দীর্ঘ দিনের কঠিন রোগ সারিয়ে যেন নতুন জীবনে পা রেখেছেন। ধীরে ধীরে ফিরিয়ে আনছেন পুরনো অভ্যাস, পছন্দগুলোকে। তার মধ্যে নাচ তাঁর অন্যতম প্রিয়। তাঁর প্রত্যেক মুদ্রা, পায়ের মোচড় যেন কথা বলে। আর তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।

ছন্দে ফিরছেন ঐন্দ্রিলা

নিজের সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু না কিছু পোস্ট করতে থাকেন। কখনও বা ক্যাপশনে প্রাণ ঢেলে মনের কথা ভাগ করে নেন কখনও নিজের অপরূর নৃত্যশৈলি দিয়ে মন জয় করেন অনুরাগীদের। 

তেমনই একটি ভিডিও সম্প্রতি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। 'মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে...'। তাঁর শরীরও যেন গানের তালে তালে মেঘের পালকের মতো ভাসছে। তাঁর মুদ্রা, মুখের ভঙ্গিমায় মন জয় করছেন সহজেই। 

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে জয়ী ঐন্দ্রিলা। ব্যধির কারণে তাঁর ভালবাসার নাচও তুলতে হয়েছিল আলমারিতে। কিন্তু এখন তিনি মুক্ত। আর এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

ঐন্দ্রিলার নাচের ভিডিওয় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ জানিয়েছেন ভালবাসা তো কেউ শুভেচ্ছা।

আর এই গোটা অসুস্থতার সময়ে ঐন্দ্রিলার পাশে যিনি ছিলেন তিনি, অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা লেখেন, 'আমার নিজের ছন্দে ফিরে আসা'। আর সেই পোস্টই আরও এক মজার, অথচ স্নেহের ছোঁয়া দিয়ে ক্যাপশন লিখে শেয়ার করেন সব্যসাচী। সেখানেও উপচে পড়ে অনুরাগীদের ভালবাসা।

আরও পড়ুন: Aindrila Sharma: লাইটস, ক্যামেরা, অ্যাকশান.. ফিরলেন চেনা ঐন্দ্রিলা শর্মা

ক্যান্সারে আক্রান্ত হয়েও যে স্বমহিমায় ফিরে আসা যায়, তার জ্যান্ত উদাহরণ টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর তাঁর অসুস্থ হওয়া, লড়াই করা, খানিক সুস্থ হওয়া, কেমো থেরাপি, অবসন্ন মুহূর্ত, সব লড়াই জিতে ফিরে আসা, সবকিছুর প্রত্যেক আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সব্যসাচী। অসুস্থতার প্রত্যেক মুহূর্তে ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন তিনি। এখন ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার পর তাঁর স্বাভাবিক জীবনের টুকরো খোঁজও মেলে সব্যসাচীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। 

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget