এক্সপ্লোর

Aindrila Sharma: লাইটস, ক্যামেরা, অ্যাকশান.. ফিরলেন চেনা ঐন্দ্রিলা শর্মা

লাইটস, ক্যামেরা, অ্যাকশান.. ফের চেনা জগতে ফিরলেন ঐন্দ্রিলা শর্মা। 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং সারলেন অভিনেত্রী। এই টেলিভিশন শো-এর হাত ধরেই দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী। 

কলকাতা: লাইটস, ক্যামেরা, অ্যাকশান.. ফের চেনা জগতে ফিরলেন ঐন্দ্রিলা শর্মা। 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং সারলেন অভিনেত্রী। এই টেলিভিশন শো-এর হাত ধরেই দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী। 

ক্যান্সারে আক্রান্ত হয়েও যে স্বমহিমায় ফিরে আসা যায়, তার জ্যান্ত উদাহরণ টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর তাঁর অসুস্থ হওয়া, লড়াই করা, খানিক সুস্থ হওয়া, কেমো থেরাপি, অবসন্ন মুহূর্ত, সব লড়াই জিতে ফিরে আসা, সবকিছুর প্রত্যেক আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সব্যসাচী। অসুস্থতার প্রত্যেক মুহূর্তে ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন তিনি। এখন ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার পর তাঁর স্বাভাবিক জীবনের টুকরো খোঁজও মেলে সব্যসাচীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। 

বুধবার, ২ মার্চ নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন অভিনেতা। একটিতে ঐন্দ্রিলা হাসপাতালের বিছানায়। হাতে লাগানো নল। দ্বিতীয় ছবিতে সেই চেনা হাসি মুখে, 'দিদি নং ১'-এর সেটে অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেতেছেন নাচে। 

আরও পড়ুন: 'প্রত্যেক নিঃশ্বাসে তোমায় মনে পড়ে', মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার

এই ছবি দুটি পোস্ট করে সব্যসাচী লিখেছেন, 'প্রথম ছবিটি দিল্লির হাসপাতালে তোলা, কেমো শুরু হয় সেইদিন।   ১ মার্চ, ২০২১
দ্বিতীয় ছবিটি গতকালের। ১ মার্চ, ২০২২। উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। 
এভাবেই ফিরে আসা যায়।' (অপরিবর্তিত) 

ঠিক যেন, খোলা চিঠি লিখলেন ঐন্দ্রিলার জন্য। আরও সাহস জোগালেন তাঁকে, এগিয়ে যাওয়ার জন্য। সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মা, সকলকেই বোঝালেন, 'এভাবেও ফিরে আসা যায়'।

অন্যদিকে সব্যসাচীর সঙ্গে মাঝেমধ্যেই কলকাতার আনাচ-কানাচ ঘুরতে বেরিয়ে পড়েন ঐন্দ্রিলা। তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করে নেন ছোট্ট সেইসব ভিডিও। প্রিয় নায়িকাকে চেনা ছন্দে দেখে খুশি অনুরাগীরও। আর ঐন্দ্রিলা? তিনি যেন ফিনিক্স।

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget