এক্সপ্লোর

Aishwarya Rai Bachchan: মেয়ের জন্মদিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা, ছবি পোস্ট করতেই ট্রোলের শিকার ঐশ্বর্য

Bollywood Celebrity Updates: এবার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করতেই নিন্দার ঝড় বয়ে গেল ঐশ্বর্য রাইকে কেন্দ্র করে। কেন? কী করলেন অ্যাশ?

মুম্বই: আজ জন্মদিন বলিউডের দুই তারকা ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) একমাত্র কন্যা আরাধ্যার (Aradhya Birthday)। আজ এগারো বছরে পা দিল সে। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিন বিশেষভাবে কাটাচ্ছে ছোট্ট আরাধ্যা। স্টার না হলেও স্টার কিড তো বটেই। তাই নেট দুনিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বহু নেট নাগরিক। তাঁর পরিবারের সদস্য থেকে অন্যান্য তারকারাও আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এবার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করতেই নিন্দার ঝড় বয়ে গেল ঐশ্বর্য রাইকে কেন্দ্র করে। কেন? কী করলেন অ্যাশ?

মেয়ে আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐশ্বর্যর বিশেষ ছবি পোস্টে ট্রোলের বন্যা-

এদিন নেট দুনিয়ায় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি মূলত তাঁর কন্যা আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করতেই ট্রোলের শিকার হতে হল অভিনেত্রীকে। দেখা যাচ্ছে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঐশ্বর্য রাই বচ্চন মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কন্যা আরাধ্যার ঠোঁটে চুম্বন করছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমার ভালোবাসা। আমার জীবন। আমার আরাধ্যা। আমি তোমাকে ভালোবাসি।' মা ও মেয়ের ভালোবাসার সেই ছবি নিয়ে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য রাইয়ের পোস্টে কোনও নেট নাগরিক লিখেছেন, 'এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। অত্যন্ত লজ্জাজনক।' আবার কেউ লিখেছেন, 'ঐশ্বর্য ম্যাম, এভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করার দরকার ছিল না। মানুষের নজরে আসার জন্য আপনি অত্যন্ত খারাপ একটি ছবি পোস্ট করেছেন।' যদিও নেট দুনিয়ায় থেমে নেই ঐশ্বর্যর অনুরাগীরা। তাঁরাও নেমে পড়েছেন ময়দানে। ট্রোলের পাল্টা কেউ কমেন্ট করেছেন যে, 'সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ কি অন্যায়? এখানে খারাপ কী দেখলেন?' আবার কেউ লিখেছেন, 'তিনি একজন মা। আর সন্তানকে চুম্বন করা মায়ের অধিকার। এভাবে খারাপ চোখে দেখলে সব কিছুই খারাপ লাগে। আপনারা দৃষ্টিভঙ্গী বদলান।' যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি ঐশ্বর্য রাই বচ্চন।

আরও পড়ুন - Karan Johar: 'জীবনে আর কাউকে চাই না', কেন এমন বললেন কর্ণ জোহর?

প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'পোনিয়ন সেলভান ১'-এ। মণি রত্নমের এই ছবিকে ঘিরে প্রশংসা করেন দর্শকেরা। পাশাপাশি প্রশংসিত হয়েছেন ঐশ্বর্যও।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget