এক্সপ্লোর

Ajay Devgan on Paranormal Experience: আউটডোর শ্যুটিংয়ে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা, অজয় দেবগণের কথা শুনলে গা শিউরে উঠবে!

Ajay Devgan shares his Paranormal Experience: সাংবাদিকের সামনে অজয় বলেন, 'আমার ১০-১২ বছরের কেরিয়ারে, অনেকরকম অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি'

কলকাতা: ভূত। ভৌতিক অভিজ্ঞতা। এই শব্দগুলোর সঙ্গে যেন জড়িয়ে রয়েছে কেমন যেন গা শিরশিরে অভিজ্ঞতা। আর বাঙালি থেকে শুরু করে গোটা দেশের মানুষ, এমনকি বিদেশেও এই ভূতের গল্প বেশ জনপ্রিয়।আর সেই গল্প, গল্প নয়... একেবারে জলজ্যান্ত অভিজ্ঞতার কথা যদি বলেন খোদ বলিউড তারকা? তখন? 

সদ্য একটি সাক্ষাৎকারে, নিজের ব্যক্তিগত জীবনের ভৌতিক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতা-পরিচালক-প্রযোজক অজয় দেবগণ (Ajay Devgan)। তিনি নিজে শিবভক্ত। শুধু তাই নয়.. 'ভোলা' (Bhola) বা 'শিবায়' (Shivaay)-এর মতো ছবির পরিচালনা করেছেন তিনি। আর ছবি, শ্যুটিং এই সমস্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সম্প্রতি তিনি মুখ খুললেন নিজের সঙ্গে হওয়া ভৌতিক অভিজ্ঞতা নিয়েও। 

সাংবাদিকের সামনে অজয় বলেন, 'আমার ১০-১২ বছরের কেরিয়ারে, অনেকরকম অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। এরমধ্যে বেশ কিছু অতিপ্রাকৃত অভিজ্ঞতাও রয়েছে। আমি সেই অভিজ্ঞতাগুলো নিয়ে বিস্তারিত কথা আর বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, সেই সমস্ত ঘটনার কোনও ব্যাখ্যা আমি পাইনি। সেগুলো আমায় যথেষ্ট বিব্রত করেছিল সেই সময়ে। কিছু ঘটনা আমার কাছে আজও রহস্যজনক যার কোনও মিমাংসা হয়নি।'

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ছবি 'ময়দান'-এর ঝলক। বলিউড তারকার এই ছবিতে রয়েছে বাংলার ছোঁয়া। এবছর ঈদেই মুক্তি পেতে চলেছে অক্ষয়ের অন্য আরেকটি ছবি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের অভিনীত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। আর ‘ময়দান’ ছবিটি অমিত রবীন্দ্রনাথ শর্মা, বনি কপূর এবং জি স্টুডিওসের প্রযোজনায় তৈরি হয়েছে। এই ছবিটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে। বলাই বাহুল্য আবদুল রহিমের চরিত্রেই অভিনয় করছেন অজয় দেবগণ। সৈয়দ আবদুল রহিমকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়। এই ছবিতে অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh)। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আরও এক বাঙালি তরুণ অভিনেতা আরিয়ান ভৌমিককেও (Aryaan Bhowmick)। ছবির ট্রেলরেই নজর কেড়েছেন তিনি।

আরও পড়ুন: Tollywood Update: কাঁচাপাকা চুল-দাড়ি, সন্ন্যাসীর ছদ্মবেশের আড়ালে এই নায়িকাকে চিনতে পারছেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget