এক্সপ্লোর

১৫ দিনে গড়ে ওঠা ধারাভির কোয়ারেন্টিন কেন্দ্রের জন্য অক্সিজেন, পোর্টেবল ভেন্টিলেটর কেনার টাকা দিলেন অজয় দেবগন

এশিয়ার বৃহত্তম বস্তি হিসেবে পরিচিত মুম্বইয়ের ধারাভি। এখানে এক চিলতে ঘরে একইসঙ্গে অনেকজন মিলে বসবাস করে বিভিন্ন পরিবার। নেই পৃথক কোনো শৌচাগার। গণ শৌচাগারই ভরসা এখানকরার বাসিন্দাদের। করোনাভাইরাসের সংক্রমণের সময় বিধি মেনে তাই সামাজিক দূরত্ব বজায় রাখা এখানে খুবই কঠিন।

মুম্বই: এশিয়ার বৃহত্তম বস্তি হিসেবে পরিচিত মুম্বইয়ের ধারাভি। এখানে এক চিলতে ঘরে একইসঙ্গে অনেকজন মিলে বসবাস করে বিভিন্ন পরিবার। নেই পৃথক কোনো শৌচাগার। গণ শৌচাগারই ভরসা এখানকরার বাসিন্দাদের। করোনাভাইরাসের সংক্রমণের সময় বিধি মেনে তাই সামাজিক দূরত্ব বজায় রাখা এখানে খুবই কঠিন। ভিড়ে ঠাসা ধারাভিতে ইতিমধ্যেই হাজার দেড়েকের মতো করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। মুম্বইয়ের মোট আক্রান্তদের একটা বড় অংশ এই ধারাভির বাসিন্দা। এমন একটি জায়গায় অতি সংক্রামক এই ব্যাধির বিরুদ্ধে লড়াই খুব একটা সহজ নয়। এরইমধ্যে গত ১৫ দিনের মধ্যে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি হয়েছে এই এলাকায়। আর তা সম্ভব হয়েছে বলিউড অভিনেতা অজয় দেবগনের সহায়তায়। তিনি অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের দাম দিয়েছেন, যা কোয়ারিন্টন কেন্দ্রে ব্যবহৃত হবে। জি-নর্থের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার কিরণ দিঘাভকর জানিয়েছেন, আমরা তাঁকে বলেছিলাম যে, ২০০ শয্যার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার ও দুটি পোর্টেবল ভেন্টিলেটরের প্রয়োজন। এর দাম তিনি সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যান। অজয় এর আগে ধারাভির ৭০০ পরিবারকে রেশন সামগ্রী দিয়েছেন। এর আগে অজয় ট্যুইটারে লিখেছিলেন, কোভিড ১৯ সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে ধারাভি। পথে নেমে অভাবগ্রস্তদের রেশন ও স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রী দিতে এনজিও-গুলির মাধ্যমে অক্লান্তভাবে কাজ করছে এমসিজিএম। তাদের এই উদ্যোগকে সমর্থন করেছেন অনেকেই।আমাদের এডিএফএফ ৭০০ পরিবারকে সাহায্য করছে। আমি অন্যান্যদেরও এগিয়ে আসার আর্জি জানাচ্ছি। বিএসসি-র দ্বারা গঠিক এই নতুন হাসপাতাল এখন কোভিড আক্রান্তদের চিকিত্সার কাজে ব্যবহৃত হবে। থাকবেন চার চিকিত্সক। সঙ্গে ১২ নার্স ও ২০ ওয়ার্ড অ্যাটেন্ড্যান্ট। কিরণ বলেছেন, এই হাসপাতালে বেডগুলিতে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে চাই। এর আগে অজয় ফিল্ম ইন্ডাস্ট্রির ৫১ লক্ষ দৈনিক পারিশ্রমিক ভিত্তিক কর্মীদের জন্য ৫১ লক্ষ টাকা দান করেছিলেন।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget