এক্সপ্লোর

Akshay Kumar Updates: বলিউডে ৩০ বছর পূর্তিতে অক্ষয় কুমারকে বিশেষ উপহার যশরাজ ফিল্মসের

এদিন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর ডিজিটাল পোস্টার উন্মোচন করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

মুম্বই: দেখতে দেখতে বলিউডে তিন দশক কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ১৯৯১ সালে 'সৌগন্ধ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা। তারপর কখনও তাঁকে দেখা গিয়েছে 'খিলাড়ি' ছবিতে, কখনও আবার 'হাউজফুল' ছবিতে। দেখতে দেখতে বলিউডে ১০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর অক্ষয় কুমারের বলিউডে ৩০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে বিশেষ উপহার দিল যশরাজ ফিল্মস (Yash Raj Films)।

অক্ষয় কুমারকে যশরাজ ফিল্মসের বিশেষ উপহার-

এদিন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর (Prithviraj) ডিজিটাল পোস্টার উন্মোচন করছেন অক্ষয় কুমার। সাধারণ কোনও পোস্টার নয় এটি। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে 'পৃথ্বীরাজ' ছবির যে ডিজিটাল পোস্টার সামনে আনা হয়েছে, তাতে ভালো করে নজর করলে দেখা যাচ্ছে অক্ষয় কুমারের অভিনীত প্রতিটি ছবির পোস্টার রয়েছে সেখানে। আর এভাবেই অভিনেতাকে বলিউডে তিন দশক কাটানোর উপহার দিয়েছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুন - Chengiz Movie Updates: জিতের 'চেঙ্গিজ'-এ শ্যুটিং শুরু করলেন 'কাবিল' অভিনেতা

অনুরাগীদের প্রতি অক্ষয়ের বার্তা-

প্রসঙ্গত, শীঘ্রই মুক্তির পাবে অক্ষয় কুমারের ছবি 'পৃথ্বীরাজ'। যশরাজ ফিল্মসের ব্যানার থেকে মুক্তি পাবে এই ছবি। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন মানুষী চিল্লার। এদিন বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে অক্ষয় কুমারকে বলতে শোনা যাচ্ছে, 'আমি এখনও ভাবতে পারছি না যে আমি ৩০ বছর কাটিয়ে ফেলেছি। আদিত্য চোপড়াকে ধন্যবাদ আমাকে এই উপহারটা দেওয়ার জন্য। আমার এখনও পরিষ্কার মনে আছে, আমি আমার কেরিয়ারের প্রথম শটটা উটিতে দিয়েছিলাম। বব ক্রিস্টোর সঙ্গে সেটা একটা অ্যাকশন দৃশ্যের জন্য ছিল। সকলের ভালোবাসায় ভরা ৩০ বছর সিনেমার জগতে। সবাইকে ধন্যবাদ আমার এমন একটা জার্নির সঙ্গী হওয়ার জন্য। আগামী ৩ জুন মুক্তি পাবে 'পৃথ্বীরাজ'। যশরাজ ফিল্মসকে ধন্যবাদ একসঙ্গে কাজ করার জন্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget