এক্সপ্লোর

Chengiz Movie Updates: জিতের 'চেঙ্গিজ'-এ শ্যুটিং শুরু করলেন 'কাবিল' অভিনেতা

Chengiz: বাংলা ছবি 'চেঙ্গিজ'-এ শ্যুটিং শুরু করলেন 'কাবিল' অভিনেতা। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শ্যুটিং শুরুর কথা জানালেন। 

কলকাতা: একের পর এক চমক নিয়ে আসছেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)। কখনও নিজের ছবিতে একেবারে অপ্রত্যাশিত লুকে দেখা যাচ্ছে তাঁকে। তো কখনও ছবি মুক্তির আগে অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দিচ্ছেন। আগামী ছবি 'চেঙ্গিজ'-এর ঘোষণা আগেই করেছিলেন অভিনেতা। এবার সেই ছবিতে দেখা যেতে চলেছে এক বলিউড তারকাকে। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'চেঙ্গিজ' (Chengiz) ছবির শ্যুটিং শুরুর কথা ঘোষণা করলেন তিনি।

বাংলা ছবি 'চেঙ্গিজ'-এ বলিউড অভিনেতা-

নানা সময়ই কখনও টলিউড ছবিতে বলিউড তারকাদের দেখা যায়। আবার কখনও বলিউড ছবিতে টলিউড তারকাদের দেখা যায়। দুই ইন্ডাস্ট্রির মেলবন্ধন বেশ পছন্দ করেন অনুরাগীরা। এবার তেমনই বাংলা ছবি 'চেঙ্গিজ'-এ শ্যুটিং শুরু করলেন 'কাবিল' অভিনেতা। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শ্যুটিং শুরুর কথা জানালেন। 

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা রোহিত রয় (Rohit Roy) একটি পোস্ট করেছেন। যেখানে তাঁকে ফর্মাল পোশাকে হাতে বন্দুক নিয়ে কোনও একটি ধাবায় বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে রোহিত রয় লিখেছেন, 'এবং নতুন একটা জার্নি শুরু হল'। তার সঙ্গে হ্যাশট্য়াগে 'চেঙ্গিজ', বাংলা ছবি ব্যবহার করেছেন। এবং এই পোস্ট তিনি টলিউড অভিনেতা জিৎকে ট্যাগ করেছেন। আগেই জানা গিয়েছিল, জিতের আগামী ছবি 'চেঙ্গিজ'-এ দেখা যেতে পারে রোহিত রয়কে। আজ তিনি শ্যুটিং শুরুর পোস্ট করলেন। যা দেখে দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। টলিউড অভিনেতা জিতের অনুরাগীরা তো বটেই, তার সঙ্গে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন মনীশ পল এবং অন্যান্য তারকারা। 

আরও পড়ুন - Akshay Kumar: বলিউডে তিন দশক পূর্ণ, অনুরাগীদের আবেগপ্রবণ বার্তা অক্ষয় কুমারের

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নতুন ছবি 'চেঙ্গিজ'-এর ঘোষণা করেন বাংলা ছবির অভিনেতা জিৎ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। একটি ছবিতে আগামী ছবির পোস্টার রয়েছে। অন্য একটি ছবিতে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। অন্য আর একটিতে দেখা যাচ্ছে শুভ মহরতের পুজোর ছবি। নতুন ছবি 'চেঙ্গিজ'-এর ঘোষণা করে অভিনেতা জিৎ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'পরবর্তী আসছে। দেখা করে নিন 'চেঙ্গিজ' গ্যাংয়ের সঙ্গে।' জিতের পোস্ট থেকে জানা যাচ্ছে, 'চেঙ্গিজ' ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন জিৎ। সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎস ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। যদিও কবে এই ছবি মুক্তি পাবে সে সম্পর্কে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Silajit: ছোটপর্দার জন্য বিশেষ পদক্ষেপ শিলাজিতের! রিয়্যালিটি শো-এ শোনা যাবে তাঁর নতুন গান
ছোটপর্দার জন্য বিশেষ পদক্ষেপ শিলাজিতের! রিয়্যালিটি শো-এ শোনা যাবে তাঁর নতুন গান
Nora Fatehi: নোরা ফতেহি একা নন, এর আগেও অশ্লীল নাচ-গানের কারণে চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন আরেক নায়িকা
নোরা ফতেহি একা নন, এর আগেও অশ্লীল নাচ-গানের কারণে চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন আরেক নায়িকা
YouTuber Anurag Dobhal: 'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'
'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'
Salman Khan: প্রথমে নাম পরিবর্তন, এবার পিছিয়ে যেতে বসেছে সলমন খানের নতুন ছবি মুক্তি! নেপথ্যে রয়েছে বিশেষ কারণ
প্রথমে নাম পরিবর্তন, এবার পিছিয়ে যেতে বসেছে সলমন খানের নতুন ছবি মুক্তি! নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget