এক্সপ্লোর

Cyber Crime: অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে হেনস্থা, অনলাইন গেম খেলার সময় ন্যুডস চাওয়ার অভিযোগ, গ্রেফতার যুবক

Akshay Kumar Daughter Harassment Case: অক্ষয় কুমারের মেয়েকে হেনস্থা? গ্রেফতার অভিযুক্ত। সাইবার ক্রাইম শাখার হাতে ধৃত।

নয়াদিল্লি: অক্ষয় কুমারের মেয়েকে হেনস্থার অভিযোগ। নগ্ন ছবি চেয়ে নাবালিকা নিতারাকে হেনস্থা করা হয়েছিল। সেই ঘটনায় এবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অনলাইন গেম খেলার সময় নিতারার কাছ থেকে নগ্ন ছবি চাওয়া হয় বলে অভিযোগ। মহারাষ্ট্র সাইবার বিভাগ অভিযুক্তকে গ্রেফতার করল। (Akshay Kumar Daughter Harassment Case)

গত বছর অক্টোবর মাসে বিষয়টি সামনে আসে। সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভয়। সেখানে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করেন তিনি। তাঁর ছোট্ট মেয়ের কাছ থেকে নগ্ন ছবি চাওয়া হয় বলে জানান। (Cyber Crime)

আরও পড়ুন: তমন্না ভাটিয়াকে নিয়ে 'আপত্তিকর' ও 'ইঙ্গিতপূর্ণ' মন্তব্য বর্ষীয়ান অভিনেতার! বিতর্কের জেরে ক্ষমা চাইলেন?

গোটা ঘটনাকে অত্যন্ত ‘যন্ত্রণাদায়ক’ বলে উল্লেখ করেন অক্ষয়। তাঁর বক্তব্য ছিল, “আমার মেয়ে ভিডিও গেম খেলছিল। কিছু গেন আছে, যা অন্যের সঙ্গে খেলতে হয়। অর্থাৎ অচেনা কারও সঙ্গেও গেম খেলা হয়। খেলার সময় হঠাৎই মেসেজ ঢুকল যে, ‘থ্য়াঙ্ক ইউ। ভাল খেলছো তুমি’।”

কিন্তু এর পরই কথাবার্তা অন্য দিকে ঘুরে যায় বলে জানান অক্ষয়। তিনি বলেন, “প্রথমে কোথায় থাকা হয় জানতে চায় ওপারের ব্যক্তি। মেয়ে লেখে মুম্বই। এর পর মেয়ে না ছেলে জানতে চাওয়া হয়। মেয়ে বলতেই ওপার থেকে লেখা হয়, ‘নিজের একটা নগ্ন ছবি পাঠাবে আমাকে?’ আমাক মেয়ে সব বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে। ভাল কথা যে নিজের মাকে গোটা ঘটনা জানায়। এভাবেই শুরু হয়। এই ধরনের ঘটনাও সাইবার অপরাধ। অনেকে ফাঁদে পা দিয়ে ফেলেন। তোলাবাজি শুরু হয়। আত্মহত্যার ঘটনাও ঘটেছে। ডিজিটাল দুনিয়া সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের সব জেনে রাখা উচিত।”

আরও পড়ুন: 'দাদাগিরি' ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

ওই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকেও বিশেষ আবেদন জানিয়েছিলেন অক্ষয়। সাইবার অপরাধ নিয়ে ক্লাসরুমেও যাতে ছাত্রছাত্রীদের সচেতন করা যায়, ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, “রাস্তায় ঘটে যাওয়া অপরাধের চেয়েও বড় অপরাধ এগুলি। এই অপরাধ বন্ধ করতে হবে।”

এর পরই মহারাষ্ট্রের সাইবার অপরাধ শাখা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তির সাহায্য়ে অভিযুক্তের নাগাল মেলে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।  অন্য কোনও শিশুর সঙ্গেও অভিযুক্ত ওই ধরনের আচরণ করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করতে গোড়া থেকেই সক্রিয় অক্ষয়। তাঁর ভিডিও বার্তা মুম্বইয়ের একটি কলেজেও দেখানো হয়। অনলাইন হেনস্থা, অর্থনৈতিক অপরাধ, সাইবার বুলিইং-এর ক্ষেত্রে কী কী করণীয়, তা নিয়ে সরকারের তরফেও লাগাতার প্রচার চলছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget